সচিনের কোন বিশ্বকাপ রেকর্ড ছুঁলেন রোহিত

বিশ্বকাপে অনন্য রেকর্ড হিটম্যান রোহিত শর্মার। শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান হাঁকিয়ে চলতি বিশ্বকাপের পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন হিটম্যান। সেই সঙ্গে সচিন তেন্ডুলকরের বিশ্বকাপ রেকর্ড ছুঁলেন রোহিত শর্মা।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের। শ্রীলঙ্কা ম্যাচে সেই বিশ্বরেকর্ড ছুঁলেন ভারতীয় দলের সহঅধিনায়ক। চলতি বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি ছাড়াও ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে শতরান রয়েছে হিটম্যানের। সব মিলিয়ে বিশ্বকাপে রোহিতের সেঞ্চুরি সংখ্যা এখন ৬টি।

তবে কিংবদন্তি সচিন চারটি বিশ্বকাপ খেলে ৬টি সেঞ্চুরি করেছিলেন। সেখানে রোহিত ২০১৫ ও ২০১৯ দুটি বিশ্বকাপ খেলেই ৬টি সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন। টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত। সেক্ষেত্রে কিউয়িদের বিরুদ্ধে আরও একটি সেঞ্চুরি হাঁকালে বিশ্বকাপে সচিনের ৬ সেঞ্চুরির রেকর্ড টপকে যেতে পারেন রোহিত।

অন্যদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি হাঁকানোর বিশ্বরেকর্ড গড়ছেন হিটম্যান। এর আগে ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 7, 2019, 9:03 [IST]
Other articles published on Jul 7, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+