
একনজরে রোহিতের বিশ্বরেকর্ড
টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি ১০৭টি ছয় হাঁকানোর কীর্তি গড়ে ফেললেন হিটম্যান। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে তিনটি ছয় মেরে এই বিশ্বরেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার। ম্যাচে ৫১ বল খেলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৩টি ছয় ছাড়া ইনিংস সাজানো আরও ৬টি চার দিয়ে।

গেইলের রেকর্ড ভাঙলেন রোহিত
এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ১০৫টি ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড ছিল ইউনিভার্স বস ক্রিস্টোফার হেনরি গেইলের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন যাঁরা
১) রোহিত শর্মা- ৯৬ ম্যাচ খেলে রোহিতের টি-টোয়েন্টি ছক্কার সংখ্যা ১০৭টি
২) ক্রিস গেইল- ৫৮ ম্যাচ খেলে গেইলের টি-টোয়েন্টি ছক্কার সংখ্যা ১০৫টি
৩) মার্টিন গাপটিল- ৭৬টি ম্যাচ খেলে গাপটিলের টি-টোয়েন্টি ছক্কার সংখ্যা ১০৩টি।


Click it and Unblock the Notifications



















