'৪ দিন মানে প্রথম শ্রেণির ম্যাচ', কেন এমন বললেন রোহিত শর্মা

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের বিরুদ্ধে মতামতের সংখ্যা বাড়ছে বিশ্ব ক্রিকেটে। এই ফর্ম্যাটের বিরোধীদের তালিকায় এবার যোগ হল টিম ইন্ডিয়ার তারকা রোহিত শর্মার নাম। অধিনায়ক বিরাট কোহলির মতো তিনিও পাঁচ দিনের টেস্টের পক্ষেই সওয়াল করলেন।

 টেস্ট ফর্ম্যাটে বদলের ভাবনা

টেস্ট ফর্ম্যাটে বদলের ভাবনা

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে সংক্ষিপ্ত করে চার দিনে নামিয়ে আনার ভাবনায় রয়েছে আইসিসি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

বিরোধী রোহিত

বিরোধী রোহিত

ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রোহিত শর্মা কিন্তু চার দিনের টেস্টের বিপক্ষে কথা বলেছেন। তাঁর কথায়, টেস্ট ক্রিকেট বলতে মানুষ পাঁচ দিনের ফর্ম্যাটকেই বোঝে। চার দিনের ফর্ম্যাট তো আন্তর্জাতিক আঙিনায় নয়, প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা যায় বলে মন্তব্য করেছেন হিটম্যান। লাল বলের ক্রিকেটে এই পরিবর্তন তাঁর পছন্দ নয় বলে সাফ জানিয়েছেন রোহিত শর্মা।

টেস্ট ক্রিকেটে সফল রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে সফল রোহিত শর্মা

সীমিত ওভারে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা, ভারতের হয়ে টেস্টে ওপেন করতে নেমেও একই ভাবে সফল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে দ্বিশতরান হাঁকিয়েছেন তিনি। এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট খেলতে মুখিয়ে আছেন রোহিত। টেস্ট ফর্ম্যাট ছোট করে দিলে, ক্রিকেটারদের সমস্যা বাড়বে বলেই মনে করেন হিটম্যান। এ ব্যাপারে নিজের অধিনায়ক বিরাট কোহলির সুরেই কথা বলেছেন রোহিত।

পক্ষে ও বিপক্ষে

পক্ষে ও বিপক্ষে

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর থেকে অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং, অজি লেজেন্ড গ্লেন ম্যাকগ্রা থেকে প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডু প্লেসিস, ভারতীয় স্পিনার কুলদীপ যাদব আইসিসি-র নতুন প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন। অন্যদিকে আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের পক্ষে কথা বলেছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড শেন ওয়ার্ন, মার্ক টেলর ও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান টেস্ট ক্রিকেটের নতুন ফর্ম্যাটকে স্বাগত জানিয়েছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 15:42 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+