
৬ বলে ৪
ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে জয় পেলেও ভারতের ইনিংসের শুরুটা কিন্তু মোটেই ভাল হয়নি। বিশেষ করে ব্য়াটসম্যান রোহিতের দিনটা মোটেই ভাল যায়নি। খেলেন ৬টি বল, করেন মাত্র ৪ রান। তারপরই কিমো পলের স্লোয়ার ডেলিভারি বুঝতে ভুল করে সময়ের গোলমাল করে আউট হয়ে যান মিড অনে ক্যাচ দিয়ে।

তাতেই রেকর্ড
কিন্তু এই সংক্ষিপ্ত ইনিংসের মধ্য়েও তিনি ছুঁয়েছেন আরও একটি টি২০আই মাইলফলক। ছোট্ট ইনিংসে তিনি একটিই চার মেরেছিলেন। ইচ্ছামতো ৬ মারার ক্ষমতার জন্য তিনি 'হিটম্য়ান' উপাধি পেলেও তাঁর বাউন্ডারির সংখ্যাও নেহাত কম নয়। চেন্নাই ম্য়াচে তাঁর মারা একমাত্র বাউন্ডারিটি ছিল টি২০আই ক্রিকেটে তাঁর ২০০তম বাউন্ডারি।

আগে আছেন ৪ জন
ক্রিকেটের এই সংক্ষিপ্তম সংস্করণে কিন্তু তাঁর আগে মাত্র ৪ জন ক্রিকেটারেরই এই রেকর্ড আছে। ভারত থেকে এই কীর্তি আর আছে একমাত্র বিরাট কোহলির ঝুলিতে। দেখে নিন টি২০আই ক্রিকেটে সবচেয়ে বেশি বাউন্ডারি মারার তালিকা -
২২৩ তিলকরত্নে দিলশান
২১৮ মহম্মদ শাহজাদ
২১৪ বিরাট কোহলি
২০০ মার্টিন গাপ্টিল / রোহিত শর্মা
১৯৯ ব্রেন্ডন ম্যাকালাম

অপেক্ষা রইল ১০০-র
তবে চেন্নাইয়ের ম্যাচে তাঁর আরও এক মাইল ফলক ছোঁয়ার অপেক্ষা ছিল। তা হল ১০০ ছয়ের। যে ক্লাবের সদস্য আরও কম। মাত্র দুজন ক্রিস গেইল ও মার্টিন গাপ্টিল। দুজনেরই ১০৩টি করে ছয় মারার রেকর্ড রয়েছে। লখনৌয়ো ৭ ছয়ের ইনিংসের পর রোহিত আছেন ৯৬ ছয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি২০আই সিরিজেই সেই মাইফলকও ছুঁয়ে গেইল-গাপ্টিলকে তিনি ছাপিয়ে যাবেন, এই আশা রাখাই যায়।

অধিনায়কের বিশ্বরেকর্ড
ব্যাটসম্যান রোহিতের এই রেকর্ডের পাশাপাশি ভারতের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মার চেন্নাইতে বিশ্বরেকর্ড করলেন অধিনায়ক হিসেবেও। ১২টি আন্তর্জাতিক টি২০ম্যাচে নেতৃত্ব দিয়ে তিনি ১১টিতে জয় পেয়েছেন। যে রেকর্ড বিশ্বের আর কোন অধিনায়কের নেই।


Click it and Unblock the Notifications




















