অস্ট্রেলিয়ায় অন্য খেলা, আপাতত 'নির্মম' ভারতের জয়গান 'হিটম্যান'-এর মুখে

কলকাতা ও লখনৌয়ে যথাক্রমে ৫ উইকেট ও ৭১ রানে সহজ জয় পাওয়ার পর রবিবার (১২ নভেম্বর), শেষ ম্যাচে ভারত লড়াই করে জিততে হয়েছে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজে ১৮২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম পাওয়ার প্লে-তেই দুই উইকেট হারানোর পর ভারতের ইনিংস টেনেছিলেন শিখর ও ঋষভ। কিন্তু শেষে গিয়ে আবার দুই সেট ব্যাটসম্য়ানই আউট হয়ে যাওয়ায় চাপে পড়েছিল ভারত। শেষ পর্যন্ত শেষ বলে ১ রান নিয়ে জেতান মনীশ পাণ্ডে।

এতেই দলের চরিত্রটা স্পষ্ট হয়ে গিয়েছে বলে জানিয়েছেন এই সিরিজের ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। যে 'নির্মম' ভঙ্গীতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ৩-০ ফলে সিরিজ কব্জা করেছে তাতে তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফর নিয়েও মুখ খুললেন ভারতের অস্থায়ী অধিনায়ক।

'আমরা নির্মম থাকতে চেয়েছিলাম'

'আমরা নির্মম থাকতে চেয়েছিলাম'

রবিবারের ম্যাচের পর রোহিত জানিয়েছেন, অনেকবারই শেষ বলে জয় পাওয়ার অভিজ্ঞতা আছে তাঁদের। বিশেষ করে আইপিএলে তো এরকম হামেশাই হয়ে থাকে। জানিয়েছেন সিরিজ জেতা হয়ে গেলেও 'নির্মম ভাবে' শেষ ম্যাচেও তাঁণরা জিততে চেয়েছিলেন। এই ধরনের জয় প্রচুর আত্মবিশ্বাস জোগায়।

সন্তুষ্ট নন রোহিত

সন্তুষ্ট নন রোহিত

দলের খেলায় খুশি হলেও রোহিত অবশ্য সন্তুষ্ট নন। তাঁর মতে এই ভারতীয় দলের এখনও অনেক উন্নতির জায়গা আছে। চাপের মুখে বোলিংয়ের করার ক্ষেত্রে দলের উন্নতি দরকার বলে মনে করেন তিনি। চাপের মুখে পড়লেও বেশি কিছু করার চেষ্টা না করে, নিজের শক্তির উপর আস্থা রাখা উচিত। কিন্তু এই দলের অধিকাংশ খেলোয়াড়ই ভারতের হয়ে খুব বেশি ম্যাচ খেলেনি। তাই এই বিষয়গুলিতে তাদের অভিজ্ঞতার অভাব রয়েছে। এই হোম সিরিজে তারা নিজেদের প্রতিভা প্রদর্শন করার ভাল সুযোগ পেয়েছে বলেও জানান অস্থায়ী ভারত অধিনায়ক।

রানে পার্টনার

রানে পার্টনার

ব্রিসবেনে ১০ দিন পরই শুরু হয়ে যাবে অস্ট্রেলিয়ার সফরয ঠিক তার আগেই রান পাওয়ায় রোহিতের মুখে শোনা যায় তাঁর ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান এবং তরুণ ঋষভ পন্থের প্রশংসা। জানান দলের দিক থেকে এই দুই জনের রান পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। তিনি দাবি করেন শিখর ওয়ানডে সিরিজে ভাল ব্যাটিং করছিলেন। কিন্তু বড় রান করতে পারছিলেন না। ৩০-৪০'এ আটকে যাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরের ঠিক আগে শিখর ম্যাচ জেতানো ইনিংস খেলায় অনেকটাই নিশ্চিন্ত তিনি।

তরুণ বাঁহাতি ভরসা দিয়েছেন

তরুণ বাঁহাতি ভরসা দিয়েছেন

তরুণ ঋষভ-ও রান পাওয়া জন্য ক্ষুধার্ত ছিলেন বলে জানান রোহিত। আর একেবারে প্রয়োজনের সময় তিনি সেই রানটা করায় বেশি খুশি তাঁর অধিনায়ক। রবিবার চাপের মুখে ঋষভ ভরসা দিয়েছেন।

নতুন সফর, নতুন শুরু

নতুন সফর, নতুন শুরু

শেষবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে টি২০আই সিরিজে ভারত, অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে পরাজিত করেছিল। কিন্তু, রোহিতের কাছে সেই ইতিহাস গুরুত্বহীন। তিনি জানিয়েছেন নতুন সফরে সবটাই নতুন করে শুরু করতে হবে। অস্ট্রেলিয়ার সবসময়ই চ্যালেঞ্জিং। খেলোয়াড় হিসাবে, ব্যক্তি হিসাবে, দল হিসাবে সেখানে পরীক্ষা দিতে হয়। তবে দল হিসেবে এখনও পর্যন্ত তাঁরা যেরকম খেলছেন, তার পুনরাবৃত্তি করতে পারলেই যথেষ্ট কাজ হবে বলে মনে করেন রোহিত শর্মা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 12, 2018, 13:54 [IST]
Other articles published on Nov 12, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+