গেইলের দেশে গিয়ে গেইলের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ওপেনার হিটম্যান রোহিত শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ছিল গেইলের। দেশের হয়ে টি-টোয়েন্টিতে ১০৫টি ছক্কা হাঁকিয়েছেন। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই রেকর্ড টপকে রোহিতের ঝুলিতে এখন ১০৭টি ছয়! যার রেকর্ড ভাঙলেন, তাঁর সঙ্গে এবার বিশেষ ছবি পোস্ট রোহিতের।
টি-টোয়েন্টির পর বৃহস্পতিবার থেকে এবার ওয়ান ডে সিরিজের ঢাকে কাঠি। আজ থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ।সিরিজ শুরুর আগে ইউনিভার্স বসের সঙ্গে দেখা করে বিশেষ ছবি পোস্ট করলেন রোহিত। ইনস্টাগ্রামে ক্রিস গেইলের সঙ্গে ছবি পোস্ট করে বন্ধুত্বের বার্তা দিলেন হিটম্যান।
ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে গেইলের সম্পর্ক খুবই ভালো। আইপিএল খেলার সুবাদে, ভারতীয় সব ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গেইলের।আর মুম্বই কাপ্তান রোহিতের সঙ্গেও দীর্ঘদিনের আলাপ রয়েছে। এবার ক্যারিবিয়ান সফরে গিয়ে সেই গেইল আর রোহিত এক ফ্রেমে! তবে ক্রিকেট গ্রহের দুই মহাতারকা অবশ্য দর্শকদের দিকে পিছন ফিরে রয়েছেন?
আসলে রোহিত ও গেইল দুজন একে অন্যের জার্সি-মেট! সোজা কথায় বললে একই নম্বরের জার্সি পরে ক্রিকেট খেলেন। দুজনেরই জার্সি নম্বর ৪৫।সেকারণেই পিছন ফিরে জার্সি নম্বর দেখিয়ে ফ্যানেদের জন্য বিশেষ ছবি পোস্ট করলেন দুই বন্ধু।
View this post on InstagramA post shared by Circle of Cricket (@circleofcricket) on