
রোহিত শর্মার কেরিয়ার
ভারতের হয়ে ৩২টি টেস্ট, ২২৪টি ওয়ান ডে ও ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রোহিত শর্মা তিন ফর্ম্যাটে যথাক্রমে ২১৪১, ৯১১৫ ও ২৭৭৩ রান করেছেন। তিন ফর্ম্যাট মোট ৩৯টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর। ওয়ান ডে-তে তিনটি দ্বিশতরানের পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চারটি শতরান রয়েছে রোহিত শর্মার।

প্রথম ও দ্বিতীয় দ্বিশতরান
২০১৩ সালে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ১৫৮ বলে ২০৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেটিই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম দ্বিশতরান। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৬৪ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। সেটি এখনও পর্যন্ত ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ।

তৃতীয় দ্বিশতরান
২০১৭ সালের ১৩ ডিসেম্বর পাঞ্জাবের মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান কেরিয়ারের তৃতীয় দ্বিশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। ২০৮ রান করে অপরাজিত ছিলেন হিটম্যান। বিবাহের দ্বিতীয় বর্ষপূর্তিতে এই নজির গড়ে স্ত্রী রিতিকা সাজদেহকে বিশেষ উপহার দিয়েছিলেন রোহিত।

কেঁদে ফেলেছিলেন রিতিকা
বিবাহের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্ত্রী রিতিকা সাজদেহকে সেরা উপহার দিয়েছিলেন রোহিত শর্মা। তিনি তৃতীয় দ্বিশতরান করার পর তাঁর স্ত্রী অঝোরে কেঁদেছিলেন বলেও জানিয়েছেন হিটম্যান। বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই ম্যাচে ১৯৬তম রান নিতে গিয়ে রান আউট থেকে বাঁচতে তিনি ডাইভ দেন। তাতে রোহিত শর্মার হাত ভেঙে গিয়েছে বলে ভেবেছিলেন তাঁর স্ত্রী। তাই দুশো করার পর রিতিকা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন রোহিত শর্মা।


Click it and Unblock the Notifications
বিরাট কোহলিই সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার হবেন বলে দাবি প্রতিপক্ষ অধিনায়কের


















