বুমরাহের বোলিং অ্যাকশন নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে রোহিত-কন্যা

করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দেশ সন্ত্রস্থ, তখন নেটিজেনদের মুখে হাসি ফোটালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার একরত্তি কন্যা সামাইরা। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জসপ্রীত বুমরার বোলিং অ্যাকশন নকল করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাস হল ওই খুদে। রোহিত-কন্যার কান্ডে অবাক হয়েছেন ভারতীয় ফাস্ট বোলার নিজেও।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ভারতে। এদেশে ইতিমধ্যেই মারণ ভাইরাসের বলি হয়েছেন ৭০-রও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ২৬০০ ছাড়িয়ে গিয়েছে। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লক্ষের কাছে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে ৫৫ হাজারেরও বেশি মানুষের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী ২১ দিনের লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল পর্যন্ত ঘর থেকে বেরোতে পারবেন না মানুষ। স্তব্ধ থাকবে সব ধরনের পরিষেবা। কেন্দ্রের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছেন সাধারণ নাগরিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বরা।

ঘরবন্দি রোহিত ও সামাইরা

ঘরবন্দি রোহিত ও সামাইরা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনে সাড়া দিয়ে ঘরে বসে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। সেই মুহূর্তেরই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে রোহিতের পাশে দাঁড়িয়ে থাকা তাঁর কন্যা সামাইরাকে, ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহের অ্যাকশন নকল করতে দেখা যাচ্ছে। সেই মিষ্টি ভিডিও-তে কুপোকাত হয়েছেন নেটিজেনরা।

বুমরাহের পোস্ট

রোহিত শর্মার কন্যা সামাইরার ওই ভিডিওটি পোস্ট করেছেন জসপ্রীত বুমরাহ নিজে। লিখেছেন, তিনি মনে করে যে তাঁর থেকে ভালো বোলিং অ্যাকশন সামাইরার। তিনি যে রোহিত-কন্যার ভক্ত, তাও অকপটে জানিয়েছেন টিম ইন্ডিয়ার স্ট্রাইক বোলার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 3, 2020, 17:19 [IST]
Other articles published on Apr 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+