
করোনার প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে চারশো মানুষের।

লকডাউন
করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। অবস্থার উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্র। ৩ মে পর্যন্ত থাকবে এই অচলাবস্থা।

ঘরবন্দি ক্রিকেটাররা
করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। বর্তমান পরিস্থিতিতে আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এমতাবস্থায় ঘরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে, শরীর চর্চা করে কিংবা টিভি দেখে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা। সেই তালিকায় রয়েছে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার নামও।
| |
কী করছেন রোহিত
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রোহিত শর্মা। যেখানে তাঁকে ভোরে উঠে শারীর চর্চা করতে দেখা যাচ্ছে। সকালের চা খেয়েই বাড়ির কাজে লেগে পড়ছেন হিটম্যান। জামাকাপড় কাচা, স্ত্রী রিতিকাকে রান্নায় সাহায্য করা থেকে মেয়ে সামাইরার সঙ্গে খেলা, লকডাউনে রোহিতের রোজ নামচার মধ্যে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে রোহিতের সেই ভিডিও।


Click it and Unblock the Notifications



















