
২০১৭ সালের ১৩ ডিসেম্বর
২০১৭ সালের ১৩ ডিসেম্বর পাঞ্জাবের মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্য়াচে মুখোমুখি হয়েছিল ভারত। ওই ম্যাচে দেশের হয়ে ওপেন করতে নেমে ১৫৩ বলে ২০৮ রান করেছিলেন রোহিত শর্মা। বিধ্বংসী ওই অপরাজিত ইনিংসে ১৩টি চার ও ১২টি ছক্কা হাঁকিয়েছিলেন হিটম্যান।
|
আইসিসি-র পোস্ট
মোহালিতে রোহিত শর্মার ব্যাট থেকে আসা ওই ইনিংসটিকে স্মরণ করেছে আইসিসি। টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

প্রথম দুটি দ্বিশতরান
২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ওয়ান ডে-তে নিজের প্রথম দ্বিশতরান পান রোহিত শর্মা। ওই ম্যাচে ২০৯ রান করেছিলেন হিটম্যান। ২০১৪ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় দ্বিশতরান করেছিলেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক। সেই ম্যাচে ২৬৪ রান এসেছিল তাঁর ব্যাট থেকে।

টেস্টেও দ্বিশতরান
দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা। তৃতীয় তথা রাঁচি টেস্টে ২১২ রানের অনবদ্য ইনিংস খেলেন হিটম্যান।


Click it and Unblock the Notifications




















