
ওপেনই মানানসই
সীমিত ওভারের মতোই টেস্ট ক্রিকেটেও ভারতীয় দলের ওপেনিং স্লট তাঁর জন্য মানানসই বলে জানালেন রোহিত শর্মা। বললেন, শুধু প্যাড পরতেই যা দেরি। ব্যাট করার জন্য বাইশ গজে নামতে তাঁর দেরি হয় না।

নিজেই ওপেন করবেন বলে জানান
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে সুযোগ পাননি রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ভারতীয় দল থেকে ওপেনার কেএল রাহুলকে বাদ দেওয়া হয়। পরিবর্তে প্রত্যাশামতো বিশাখাপত্তনমে প্রোটিয়াদের বিরুদ্ধে ওপেন করতে দেখা যায় রোহিত শর্মাকে। ম্য়াচের প্রথম ইনিংসে শতরান হাঁকানোর পর হিটম্য়ান বললেন যে তিনি নাকি নিজেই টিম ম্যানেজমেন্টের কাছে টেস্টে ওপেন করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।

ওপেন করার ব্যাপারই আলাদা
রোহিত শর্মার মতে, লাল বলের ক্রিকেটে ইনিংস ওপেন করার জন্য আলাদা মানসিকতার প্রয়োজন হয়। নতুন লাল বল ফেস করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারই তাঁর কাছে অন্যরকম বলে জানালেন হিটম্যান। বল পুরনো হয়ে গেলে ব্যাটসম্যানকে রিভার্স সুইং সামলাতে হয়। সেই চ্যালেঞ্জও বেশ কঠিন বলে মনে হয় রোহিতের। তাই মিডিল অর্ডারের থেকে তিনি ওপেনে ব্যাট করতে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন হিটম্যান।


Click it and Unblock the Notifications




















