'সময় আছে, সাবধান হোন', এ কথায় কী বোঝালেন প্রকৃতি ও পশু-প্রেমী রোহিত শর্মা?

করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে কার্যত ঘরবন্দি হয়ে রয়েছে গোটা দেশ। স্তব্ধ সব ধরনের পরিষেবা। এই কঠিন পরিস্থিতি থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশবাসীকে নিয়মানুবর্তি হওয়ার বার্তা দিলেন হিটম্যান।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। বন্ধ করে দেওয়া হয়েছে সব ধরনের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও। ঘরে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ও শরীর চর্চা করে দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা।

নিয়মানুবর্তি হওয়ার পরামর্শ রোহিতের

নিয়মানুবর্তি হওয়ার পরামর্শ রোহিতের

এই কঠিন পরিস্থিতিতে দেশের মানুষকে নিয়মানুবর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। ৩ মে পর্যন্ত কেন্দ্র সরকারের লাগু করা লকডাউন সকলকে মেনে চলতে বলেছেন হিটম্যান। এখনই সাবধান না হলে পরবর্তীকালে বড়সড় সমস্যা দেখা দিতে পারে বলে মনে করেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। অযথা যখন-তখন বাইরে না বেরিয়ে আগামী এক মাস দেশবাসীকে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলার বার্তা দিয়েছেন রোহিত।

প্রকৃতি এবং পশুরাও পরিবারের অঙ্গ

প্রকৃতি এবং পশুরাও পরিবারের অঙ্গ

গোটা পৃথিবীকে পরিবার হিসেবে গণ্য করে প্রকৃতি এবং পশুদের তার অঙ্গ বলে মনে করেন রোহিত শর্মা। সমাজকে সুস্থ রাখতে তাদের প্রতি দায়িত্বশীল হওয়া মানুষের কর্তব্য বলে জানালেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রকৃতিকে সম্মান করতেই হবে বলে মনে করেন রোহিত শর্মা।

বিশ্বকাপ সেমিফাইনালে ধোনিকে পরে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে কী বললেন দীনেশ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 17:31 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+