
করোনা ভাইরাস
বিশ্বের ২১৩টি দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৮৪ লক্ষ পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩ লক্ষ ৬০ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া সহ অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশেও প্রভাব বিস্তার করেছে করোনা ভাইরাস।

স্থগিত আইপিএল
করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে চলতি বছর আদৌ টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও মহামারীর কারণে তা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা ক্রিকেট মহলের।

নাছোড় বিসিসিআই
করোনা ভাইরাসের আবহেই চলতি বছর আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এ ব্যাপারে ইতিবাচক কথা শুনিয়েছেন। বলেছেন, প্রয়োজনে দর্শকশূন্য স্টেডিয়ামে বসবে আইপিএলের আসর। তা শুনে আশ্বস্ত হয়েছেন ক্রিকেটার ও ক্রিকেট প্রেমীরা।

কী বললেন রোহিত
মহামারীর আবহে আইপিএল এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যত নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। জানিয়ছেন, তিনি দুই টুর্নামেন্টই খেলতে মুখিয়ে রয়েছে। আইপিএল আয়োজন করতে বিসিসিআই যে ততপরতা দেখাচ্ছে, তার প্রশংসাও করেছেন হিটম্যান। তবে ফাঁকা মাঠে ক্রিকেট খেলা যে বেশ কষ্টকর, তা জানাতেও ভোলেননি রোহিত। তাঁর কথায়, মাঠ ভর্তি দর্শক ক্রিকেটারদের ভালো পারফরম্যান্সের অনুঘটক। সেই উন্মাদনা এবং ভালোবাসা ছাড়া কীভাবে ক্রিকেট সম্ভব, তা বুঝেই উঠতে পারছেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।


Click it and Unblock the Notifications
সচিন মোটেই খারাপ অধিনায়ক নন, দাবি টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচের


















