বাংলাদেশে টিম ইন্ডিয়ার সমর্থন নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা, কী বললেন হিটম্যান

IPL 2019: Chennai vs Punjab | 22 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை

বিশ্বের সব প্রান্তে টিম ইন্ডিয়ার সমর্থকরা ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও প্রতিবেশী বাংলাদেশে চিত্রটা পাল্টে যায় বলে জানিয়েছেন রোহিত শর্মা। বাংলাদেশি তামিম ইকবালের সঙ্গে কথোপকথনে এ সংক্রান্ত নিজের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বব্যাপী ৪৭ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নব্বই হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ২৮০০-রও বেশি মানুষ। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজারে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিনশোরও বেশি মানুষ।

লকডাউনে ক্রিকেটাররা

লকডাউনে ক্রিকেটাররা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই দেশেই জারি রয়েছে লকডাউন। ঘরবন্দি রয়েছেন মানুষ। অলস সময়ে ঘরেই শরীর চর্চা চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। কখনও আবার সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে দেশ-কালের বেড়াজাল ভেঙে একে ওপরের সঙ্গে কথোপকথনে লিপ্ত হচ্ছেন কেউ কেউ। সেই তালিকায় থাকা টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা, বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে কথা বললেন।

কী বললেন রোহিত

কী বললেন রোহিত

ক্রিকেটের প্রতি প্যাশন এবং ভালোবাসায় ভারত ও বাংলাদেশের সমর্থকরা সমান বলে মনে করেন রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার অধিনায়কের কথায়, বিশ্বের সব প্রান্তেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন দুই দেশের ক্রিকেট প্রেমী। ফল ভালো হলে প্রশংসা পাওয়া যায়, আবার ব্যর্থতায় সমর্থকদের সমালোচনাতেও বিদ্ধ হতে হয় বলে জানিয়েছেন হিটম্যান।

বাংলাদেশে সমর্থন পাওয়া যায় না

বাংলাদেশে সমর্থন পাওয়া যায় না

২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর থেকে দুই দেশের ক্রিকেট যুদ্ধ বরাবারই অন্যমাত্রা নিয়েছে। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক, ভারত ও বাংলাদেশের সমর্থকরা মাঠ ভরিয়েছেন। মানুষের ব্যাপক সমর্থন পেয়েছেন ক্রিকেটাররা। কিন্তু কেবল বাংলাদেশে টিম ইন্ডিয়ার হয়ে গলা ফাটানোর মতো কোনও মানুষ তিনি খুঁজে পাননি বলে দুঃখের সঙ্গে জানিয়েছেন রোহিত শর্মা। এমনটা কেন, সে প্রশ্নের উত্তর দিতে পারেননি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালও।

এমএস ধোনি খেললে তিনি সুযোগ পাবেন না, মেনে নিয়েছিলেন ঋদ্ধিমান সাহা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 17, 2020, 12:11 [IST]
Other articles published on May 17, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+