চলতি বছর ওয়ান ডে রানে সবার আগে রোহিত, অনেক পিছিয়ে বিরাট

মাত্র ৪১ রানের জন্য ওয়ান ডে-তে আরও একটি দ্বিশতরান হাতছাড়া হয় রোহিত শর্মার। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯ রান করেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তাঁর ওই ইনিংসের দৌলতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩৮৮ রানের বিশাল লক্ষ্য খাড়া করেছে ভারত।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৯

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ১৩৮ বলে ১৫৯ রান করেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে ১৭টি চার ও ৫টি ছক্কা এসেছে।

চলতি মরশুমে রোহিতের রান

চলতি মরশুমে রোহিতের রান

২০১৯ সালে ভারতের হয়ে ২৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪২৭ রান তার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সও অন্তর্ভূক্ত রয়েছে।

শূণ্য রানে আউট বিরাট

শূণ্য রানে আউট বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে শূণ্য রান করে আউট হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এটি তাঁর কেরিয়ারের ১৩তম ডাক।

এগিয়ে গেলেন রোহিত

এগিয়ে গেলেন রোহিত

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অতিমানবিক ইনিংস খেলে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে গেলেন সহ অধিনায়ক রোহিত শর্মা। ওয়ান ডে-তে মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ স্থানে উঠে এলেন হিটম্য়ান। বিরাটের সঙ্গে তাঁর রানের পার্থক্য ১৩৫।

তালিকায় আর কারা

তালিকায় আর কারা

চলতি বছর সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার শাই হোপ। চলতি মরশুমে ২৬টি ওয়ান ডে খেলে তাঁর সংগ্রহে রয়েছে ১২২৫ রান। ২৩টি ওয়ান ডে ম্যাচে ১১৪১ রান করা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ রয়েছেন তালিকার চতুর্থ স্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 18:22 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+