গোলাপি বলের টেস্ট : পয়া ইডেনে যেন বাজপাখি রোহিত শর্মা

ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, কলকাতার ইডেন গার্ডেন্স নাকি ভারতীয় ওপেনার রোহিত শর্মার পয়া মাঠ। কথাটা হয়তো ভুল নয়। ইডেনে দেশের প্রথম দিন-রাতের টেস্ট ব্যাট হাতে এখনও নামার সুযোগ না পেলেও, ক্যারিশমায় কিন্তু পিছিয়ে নেই হিটম্যান। ঐতিহাসিক ম্যাচে বাজপাখির মতো ছোঁ মেরে তিনি যে ক্যাচ ধরেছেন, তার চর্চা সোশ্যাল মিডিয়ায়।

রোহিতের ক্যাচ

ভারতীয় বোলার উমেশ যাদবের বল বাংলাদেশের অধিনায়ক মোমিনুল হকের ব্যাটের কানায় লেগে প্রথম স্লিপের দিকে এগোতে থাকে। কিন্তু প্রথম স্লিপকে টপকে বাজপাখির মতো ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচটি নেন হিটম্য়ান।

সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা

সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা

বাংলাদেশের বিরুদ্ধে ইন্দোর টেস্টে মুশফিকুর রহিমের ক্যাচ ফেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু ইডেনে এভাবে ঝাঁপিয়ে মোমিনুলের ক্যাচ নেওয়া রোহিতের প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

অভিষেকে শতরান

অভিষেকে শতরান

২০১৩ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। সেটি ছিল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১৯৯তম টেস্ট। সেই ম্যাচেই ভারতের হয়ে প্রথমবার টেস্ট খেলতে নেমে শতরান করেছিলেন রোহিত শর্মা।

 রোহিতের ২৬৪

রোহিতের ২৬৪

২০১৪ সালে ইডেনে শ্রীলঙ্কার বিরদ্ধে ওয়ান ডে-তে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ১৭৩ বলে ২৬৪ রান করেছিলেন রোহিত শর্মা। যা ওয়ান ডে ক্রিকেটে এখনও পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ টোটাল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, November 22, 2019, 15:36 [IST]
Other articles published on Nov 22, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+