এবার ক্রিকেট মেন্টরের ভূমিকায় রোহিত শর্মা! বিস্তারিত জেনে নিন

தோனியை புகழும் இந்திய வீரர் கேதார் ஜாதவ்- வீடியோ

করোনা ভাইরাসের জেরে দূর-দূরান্তে ক্রিকেটের চিহ্ন খুঁজে পাওয়া মুশকিল। সরকারি নির্দেশ মেনে ঘরবন্দি রয়েছেন ক্রিকেটাররা। কবে তাঁদের ফের বাইশ গজে দেখা যাবে, তা কেউ জানে না। তারই ফাঁকে এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।

করোনা জেরে লকডাউন

করোনা জেরে লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় ১ লক্ষ ৪০ হাজার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার। মৃত্যু হয়েছে চারশোরও বেশি মানুষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে করেছে কেন্দ্র।

বন্ধ ক্রিকেট

বন্ধ ক্রিকেট

করোনা ভাইরাসের জেরে দুই বার স্থগিত করা হয়েছে আইপিএল। পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে টুর্নামেন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে স্থগিত রাখা হয়েছে অন্যান্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টও। ক্রিকেট থেকে অনেক দূরে ঘরবন্দি থেকে সময় কাটছে ক্রিকেটারদের। কেউ শরীরচর্চায় মেতে রয়েছেন। তারই ফাঁকে এক নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা।

রোহিতের উদ্যোগ

রোহিতের উদ্যোগ

এক প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে, একটি অনলাইন ক্রিকেট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এর অর্থ, ঘরে বসে অন লাইনে তরুণ ক্রিকেটারদের ক্লাস নেবেন হিটম্যান। তাঁর কথায়, এই অনলাইন ক্রিকেট ক্লাসের ভূমিকা সুদূরপ্রসারী।

তালিকায় আর কে

তালিকায় আর কে

রোহিত শর্মা ছাড়াও অনলাইন ক্রিকেট প্ল্যাটফর্মে কোচ হিসেবে যুক্ত হয়েছেন ভারত তথা মুম্বই-র প্রাক্তন ফাস্ট বোলার ধবল কুলকার্নি। রয়েছেন প্রদীপ ইংগালে, পরাগ মাদকাইকারের মতো মুম্বই-র ক্রিকেটাররাও।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, April 16, 2020, 15:01 [IST]
Other articles published on Apr 16, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+