টেস্টে অন্তত ১০ ওভার বল করতে চান রোহিত, কেন তা জেনে নিন

আইপিএলে বল হাতে হ্যাটট্রিক করা ব্যাটসম্যান রোহিত শর্মা, টেস্ট ক্রিকেটে অন্তত ১০ ওভার বল করতে চান। এর জন্য তিনি মানসিকভাবে নিজেকে তৈরি করছেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। ব্যাটিং-র পাশাপাশি বল করতে তাঁর বেশ ভালোই লাগে বলে জানিয়েছেন হিটম্যান।

রোহিতের হ্যাটট্রিক

রোহিতের হ্যাটট্রিক

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাডাম গিলক্রিস্ট নেতৃত্বাধীন ডেকান চার্জার্স। টুর্নামেন্টের এক ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল ডেকান চার্জার্স। আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলেছিল হায়দরাবাদের দল। ৩৬ বলে ৩৮ রান করেছিলেন রোহিত শর্মা। জবাবে ম্যাচের কঠিন মুহূর্তে হিটম্যানের হাতে বলও তুলে দিয়েছিলেন গিলক্রিস্ট। অধিনায়ককে নিরাশ করেননি হিটম্যান। নিজের বর্তমান দলের বিরুদ্ধে হ্যাটট্রিক সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ডেকান চার্জাসের জয় নিশ্চিত করেছিলেন রোহিত।

আঙুলে চোট

আঙুলে চোট

নেটে ব্যাটিং করার সময় আঙুলে বড়সড় চোট পেয়েছিলেন রোহিত শর্মা। সেই চোটের বোঝা এখনও বয়ে বেড়াচ্ছেন হিটম্যান। কারণ ওই চোটের কারণেই তিনি বল ভালো করে গ্রিপ করতে পারেন না। ডেলিভারি করা তো দূরের কথা।

রোহিতের বক্তব্য

রোহিতের বক্তব্য

টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মার কথায়, তিনি বল করতে চান। কিন্তু তা পারেন না। আঙুলে চোট পাওয়ার কারণে মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচে তিনি বল করতে পারেন না বলে জানিয়েছেন হিটম্যান।

টেস্টে বল করতে চান

টেস্টে বল করতে চান

রোহিত শর্মার কথায়, সীমিত ওভারে তিনি পারবেন না ঠিকই, তবে টেস্টে অন্তত দশ ওভার তিনি বল করতে চান। রোহিতের বক্তব্য, টেস্টে অনেকটা সময় পাওয়া যায়। বোলাররা একাধিক বিরতি নিয়ে ফের বল করতে পারে। তেমনটা হলে তিনিও হাত ঘোরাতে রাজি রয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক। তিনি এই পরিস্থিতির জন্য মানসিক ভাবে প্রস্তুত হচ্ছেন বলেও জানিয়েছেন রোহিত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 12, 2020, 16:08 [IST]
Other articles published on May 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+