
রোহিত শর্মার ওয়ান ডে রান
২০১৯ সালে ভারতের হয়ে ২৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। ৫৩.৫৬-র গড়ে ১২৩২ রান করেছেন হিটম্যান। তার মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সও অন্তর্ভূক্ত রয়েছে।

বিরাট কোহলির ওয়ান ডে রান
চলতি বছর টিম ইন্ডিয়ার জার্সিতে ২৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন অধিনায়ক বিরাট কোহলি। ৬৪.৪০-র গড়ে ১২৮৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এই রান এখনও পর্যন্ত চলতি বছরের সর্বোচ্চ।

রোহিতের সামনে সুযোগ
তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করা ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলির থেকে ৫৬ রান দূরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিরাট কোহলি ব্যর্থ হলে এবং তিনি নিজে দারুণ ব্যাটিং করলে রোহিত শর্মার সামনে বছর শেষে তালিকার শীর্ষ স্থান দখল করার সুযোগ থাকবে।

তালিকায় আর কারা
চলতি বছর সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ২৩টি ওয়ান ডে ম্যাচে ১১৪১ রান করেছেন ফিঞ্চ। চলতি বছর ২৫টি ওয়ান ডে ম্যাচে ১১২৩ রান করা ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ তালিকার চতুর্থ স্থানে রয়েছেন।

রেকর্ডের মুখে বিরাট
২০১১ সালে এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ২০১৭ (১৪৬০ রান) ও ২০১৮ (১২০২ রান) সালেও অর্থাৎ পরপর দুই বছর একই নজির গড়েছিলেন ভিকে। চলতি বছরও ওয়ান ডে রানে সংগ্রহে শীর্ষ স্থানে থাকলে হ্যাটট্রিক করবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। একই সঙ্গে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে চার বার এক মরশুমে সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক হবেন বিরাট।

তালিকায় আর কারা
এই নজির গড়ে বিরাট কোহলি টপকে যেতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (১৯৯৭, ১৯৯৯, ২০০০ সালে সর্বাধিক ওয়ান ডে রান), শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারা (২০০৬, ২০১২, ২০১৪) ও ডেসমন্ড হেইনস (১৯৮৪, ১৯৮৫, ১৯৮৯)।


Click it and Unblock the Notifications



















