ওয়াংখেড়ে-তে রিকি পন্টিং-কে টপকে যাওয়ার সুযোগ রোহিত শর্মার সামনে

আর কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ান ডে-তে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচেই দুটি বড় নজির গড়ার মুখে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। রেকর্ডের হাতছানি ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনেও।

প্রয়োজন আর ৫৬ রান

প্রয়োজন আর ৫৬ রান

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর ৫৬ রান করলেই ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে ৯ হাজার রান পূর্ণ করবেন রোহিত শর্মা। তালিকার শীর্ষে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। একদিনের ক্রিকেটে ১৮৪২৬ রানের মালিক তিনি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির রান ১১৬০৯।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। ৬১.৭২-র গড়ে ২০৩৭ রান করেছেন তিনি।

রিকি পন্টিং-কে টপকে যাওয়ার সুযোগ

রিকি পন্টিং-কে টপকে যাওয়ার সুযোগ

ভারতের বিরুদ্ধে ৫৯টি ওয়ান ডে ম্যাচে ৪০.০৭-র গড়ে ২১৬৪ রান এসেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং-র ব্যাট থেকে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আর ৫৯ রান করলেই পন্টিং-কে টপকে যাবেন হিটম্যান। ভারত ও অস্ট্রেলিয়ার মুখোমুখি সাক্ষাতের ক্ষেত্রে রানের তালিকার শীর্ষে আছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। অজি শিবিরের বিরুদ্ধে ৭১টি ওয়ান ডে ম্যাচে ৩০৭৭ রান করেছেন তিনি।

সচিনকে ছুঁতে পারেন বিরাট

সচিনকে ছুঁতে পারেন বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামের ওয়ান ডে-তে শতরান করলেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে ধরে ফেলবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯টি শতরান রয়েছে লিটল মাস্টারের। ৮টি শতরান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, January 14, 2020, 10:09 [IST]
Other articles published on Jan 14, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+