২৩ জুন : ১৩ বছর আগে অন্য নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন

১৩ বছর আগের ২৯ জুন ব্যাটসম্যান হিসেবে অনন্য নজিরের মালিক হয়েছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। মাস্টার ব্লাস্টারের সেই রেকর্ড এখনও পর্যন্ত কেউ ছুঁতে পারেননি। কোন সে নজির, এক নজরে দেখে নেওয় যাক।

সচিনের ১৫ হাজার

সচিনের ১৫ হাজার

২০০৭ সালের ২৯ জুন ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অনন্য নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার। সেই রেকর্ড আজও কোনও ক্রিকেটার ছুঁতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারমুখী সচিন

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মারমুখী সচিন

বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে ভারতকে ২২৭ রানের লক্ষ্য তাড়া করতে দিয়েছিল প্রোটিয়া শিবির। ৬ উইকেটে ম্যাচ জিতেছিল ভারত। ম্যাচ জিতিয়েছিলেন সচিন তেন্ডুলকর। মাত্র ৭ রানের শতরান হাতছাড়া হলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন লিটল মাস্টার। ১৩টি চার ও ২টি ছক্কা হাকিয়েছিলেন সচিন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর ১৩০ রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল।

৩৭৭তম ইনিংসে নজির

৩৭৭তম ইনিংসে নজির

ওয়ান ডে কেরিয়ারের ৩৭৭তম ইনিংসে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন সচিন তেন্ডুলকর। প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ক্রিকেটে ১০ হাজার রানে গণ্ডিও পেরিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

আইসিসি-র টুইট

আইসিসি-র টুইট

ওয়ান ডে ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্ব ক্রিকেটের অন্যতম স্মরণীয় এই দিনটি উদযাপন করেছে আইসিসি। মাস্টার ব্লাস্টারের সেই ম্যাচের ছবি টুইট করেছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা।

সচিনের কেরিয়ার

সচিনের কেরিয়ার

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত দেশের প্রাক্তন অল-রাউন্ডার, ক্রিকেট মহলে শোকের ছায়া

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 29, 2020, 18:46 [IST]
Other articles published on Jun 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+