
৮৭তম ভারতীয় বায়ুসেনা দিবসের প্যারেডে অংশ নিলেন গ্রুপ ক্যাপ্টেন সচিন তেন্ডুলকর। ভারতীয় বায়ুসেনার পোশাকে মাস্টার ব্লাস্টারের এই রূপ পছন্দ করেছেন তাঁর ফ্যানরা।
ভারতীয় ক্রিকেটের আইকন সচিন তেন্ডুলকরকে ২০১০ সালে ভারতীয় বায়ুসেনার সম্মানিক গ্রুপ ক্যাপ্টেনের পদ দেওয়া হয়। এরপর থেকে প্রায় প্রতি ভারতীয় বায়ুসেনা দিবসেই মাস্টার ব্লাস্টারকে প্যারেডে হাঁটতে দেখা যায়। এবছরও বায়ু সেনার পোশাকে প্যারেডে হেঁটেছেন গ্রুপ ক্যাপ্টেন সচিন তেন্ডুলকর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ব্লাস্টারের স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরও।
Indian Air Force (IAF) celebrates 87th anniversary on #AirForceDay2019 at Hindon Air Base in Ghaziabad. Army Chief General Bipin Rawat and IAF Chief, Air Chief Marshal Rakesh Kumar Singh Bhadauria present at the event. pic.twitter.com/w6GQLTJlKB
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
Ghaziabad: Aircraft of Indian Air Force fly at Hindon Air Base during the event on #AirForceDay today. Wing Commander #AbhinandanVarthaman flew a MiG Bison Aircraft, 3 Mirage 2000 aircraft & 2 Su-30MKI fighter aircraft were also flown by pilots who took part in Balakot air strike pic.twitter.com/nlEqavrj3w
— ANI UP (@ANINewsUP) October 8, 2019
মঙ্গলবার ৮৭তম ভারতীয় বায়ুসেনা দিবস পালন অনুষ্ঠান হয় গাজিয়াবাদের হিন্ডোন এয়ারফোর্স স্টেশনে। সেখানে হাজির ছিলেন ভারতের এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদাউরিয়া। এই অনুষ্ঠানেই মিগ বাইসন যুদ্ধবিমান চালিয়ে দর্শকদের অভিবাদন কুড়োন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।