|
বৃদ্ধাশ্রমে বয়স্কদের সঙ্গে ক্যারাম খেললেন লিটল মাস্টার
ক্রিকেট কিংবদন্তি সচিন জাতীয় ক্রীড়াদিবসের দিনটা শুরু করলেন বৃদ্ধাশ্রমে। সেন্ট অ্যান্টোনি ওল্ড এজ হোমে এদিন বয়স্ক মহিলাদের সঙ্গে চুটিয়ে ক্যারাম খেললেন লিটল মাস্টার। ভিডিওটি পোস্ট করে সচিন লিখেছেন, প্রত্যেকের ফিট থাকা উচিত। ক্যারাম খেলার মধ্যেও আনন্দ খুঁজে পাওয়া যায়। যেমনটা এদিন বৃদ্ধাশ্রমের এই মানুষগুলোর মধ্যে খুঁজে পেলাম। ওনারা আমাকে ভালোবাসা ও আর্শীবাদ উজার করে দিলেন। '
|
সোশ্যাল মিডিয়ায় সচিন বন্দনা
বৃদ্ধাশ্রমে সচিনের ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে লিটল মাস্টারের প্রশংসায় নেটিজেনরা। সচিন ভক্তরা টুইটে লিখেছেন, '২৪ বছর ধরে দেশের হয়ে ক্রিকেট খেলে সেবা করেছেন সচিন। ফিট থাকাটা কতটা আবশ্যিক সচিন জানেন বলেই বৃদ্ধাশ্রমে বয়স্ক মানুষগুলোকেও আজ খেলাধুলোর মধ্যে দিয়ে আনন্দ দিতে ছুটে গিয়েছেন। '
|
নমোর ফিট ইন্ডিয়া যজ্ঞে ঢাকে কাঠির পর ফিটনেস সচেতনার ভিডিও পোস্ট দেশবাসীর
বৃহস্পতিবার সকালে ফিট ইন্ডিয়া যজ্ঞের ঢাকে কাঠির পরই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো এই ক্যাম্পেন ছড়িয়ে পড়েছে। এরপরই দেশবাসীর একের পর এক পোস্ট। কেউ সাইকেল চালানোর ভিডিও পোস্ট করলেন। স্কুলের ছাত্র-ছাত্রীরা আবার দৌড়ানোর ভিডিও পোস্ট করেছে।' ফিট ইন্ডিয়া' হ্যাশ ট্যাগ দিয়ে একের পর এক এমন পোস্টে ,সোশ্য়াল মিডিয়ায় ক্রমেই এই কর্মসূচি এখন ভাইরাল।


Click it and Unblock the Notifications


















