
২৫ বছর আগে
১৯৯৫ সালের এপ্রিলে শারজাহ-তে বসেছিল এশিয়া কাপ ক্রিকেটের আসর। ৯ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই টুর্নামেন্টের এক ম্যাচে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ওয়ান ডে-তে ৩ হাজার রানের গণ্ডী পেরিয়েছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

কী হয়েছিল ম্যাচ
ওই ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০২ রান করেছিল শ্রীলঙ্কা। হাসান তিলকরত্নে (৪৮) ছাড়া শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার সেদিন সফল হননি। ভারতের হয়ে তিন উইকেট নিয়েছিলেন পেসার ভেঙ্কটেশ প্রসাদ। ২ উইকেট নিয়েছিলেন পেসার জভাগাল শ্রীনাথ। ১টি করে উইকেট নেন মনোজ প্রভাকর ও অনিল কুম্বলে।

ভারতের জয়
পরে ব্যাট করে ১৭ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে যায় ভারতীয় ক্রিকেট দল। ১১২ রান করে অপরাজিত থাকেন সচিন তেন্ডুলকর। ১৫টি চার ও একটি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। সচিনের ওপেনিং পার্টনার মনোজ প্রভাকর সেই ম্যাচে ৬০ রান করেছিলেন।

সচিনের ৩ হাজার
২২তম জন্মদিন থেকে ১৫ দিন দূরে দাঁড়িয়ে ওয়ান ডে-তে ৩ হাজার রানের মালিক হয়েছিলেন সচিন তেন্ডুলকর। বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে এই নজির গড়েছিলেন মাস্টার ব্লাস্টার।


Click it and Unblock the Notifications


















