সচিনের দেওয়া কোন 'কঠিন' চ্যালেঞ্জের সম্মুখীন কাম্বলি?

বিনোদ কাম্বলি এবার সম্মুখীন হলেন সচিন তেন্ডুলকরের চ্যালেঞ্জের। চ্যালেঞ্জটি আবার তাঁকে পূরণ করতে এক সপ্তাহের মধ্যে। কিন্তু কাম্বলিকে কী এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন সচিন?

'ক্রিকেট ওয়ালি বিট'

২০১৭ সালে সনু নিগমের সঙ্গে গায়ক অবতার ধারণ করেছিলেন ক্রিকেটের কিংবদন্তি সচিন। গেয়েছিলেন 'ক্রিকেট ওয়ালি বিট' নামক একটি গান। বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের উৎসগ্র করতে সেই গান গেয়েছিলেন সচিন ও সনু। এবার সেই গানেরই ব়্যাপ ভার্সন গেয়ে দেখানোর চ্যালেঞ্জ কাম্বলিকে ছুঁড়ে দিলেন সচিন, তাও আবার একসপ্তাহের মধ্যে।

সচিনের ব়্যাপ

সচিনের ব়্যাপ

আসল গানটিতে একটি অংশ ছিল যেখানে সচিন ৮০-র দশকে খেলা খেলোয়াড়দের নাম পর পর ব়্যাপের স্টাইলে গেয়েছিলেন। কাম্বলিকে দেওয়া চ্যালেঞ্জে সচিন কাম্বলিকে সেই সব নাম মনে করে গানটি ফের গাইতে বলেন। চ্যালেঞ্জ পাওয়ার সঙ্গে সঙ্গে কাম্বলি নিজের প্রতিভার একটু নিদর্শনও দিয়ে দেন।

সচিনের চ্যালেঞ্জ

শুধু চ্যালেঞ্জ করেই থেমে থাকেননি সচিন। চ্যালেঞ্জে না উতড়ালে কাম্বলিকে দিতে হবে একটি জিনিস। তবে সচিন সেই ক্ষেত্রে কাম্বলি থেকে কী নেবেন তা এখনও খোলসা করে বলেননি। টুইট করে এই বিষয়ে সচিন লেখেন, 'আমি ওকে একসপ্তাহের সময় দিচ্ছি। ২৮ জানুয়ারির মধ্যে যদি ও গানটা গেয়ে আমাকে না শোনাতে পারে তবে আমি ওর থেকে একটা জিনিস পাব।' কাম্বলিও সেই টুইটের উত্তর দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে লেখেন, 'বড় চ্যালেঞ্জ।'

সচিনের মতে কাম্বলির নাচটাই ভালো!

এর আগে ১৮ জানুয়ারি বিনোদ কাম্বলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সময় একটি ভিডিও টুইটে সচিন বলেন, স্কুল জীবনে কাম্বলি ভালো গান গায় বলে জানতাম। অবশ্যা ওর গানের থেকে নাচটাই বেশি ভালো। এবার দেখার হ্যারিস শিল্ডের ৬৬৪ রানের পার্টনারশিপের অংশ থাকা কাম্বলি তাঁর পার্টনারের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করতে পারেন কি না!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, January 22, 2020, 9:55 [IST]
Other articles published on Jan 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+