যে প্রতিভাধর অল-রাউন্ডার ক্রিকেট বিশ্বে প্রাপ্য সম্মান পাননি বলে মনে করেন সচিন

WORLD CUP 2019 | மானத்தை கப்பலேற்றிய ரவி சாஸ்திரி..! கொதிக்கும் ரசிகர்கள்- வீடியோ

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডারকে সবচেয়ে উপেক্ষিত এবং প্রতিভাধর অল-রাউন্ডার বলে আখ্যা দিয়েছেন সচিন তেন্ডুলকর। হোল্ডারকে যোগ্য সম্মান দেওয়া হয় না বলে আক্ষেপও করেছেন মাস্টার ব্লাস্টার। করোনা ভাইরাসের জেরে লকডাউন পরবর্তী প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ (ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ) নিয়ে ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারার সঙ্গে আলোচনায় উপরোক্ত কথা জানিয়েছেন ক্রিকেটের ঈশ্বর।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট এবং ১১৩টি ওয়ান ডে ম্যাচ খেলা জেসন হোল্ডার দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৮৯৮ ও ১৮১০ রান করেছেন। টেস্টে তিনটি শতরানের পাশাপাশি একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। দুই ফর্ম্যাটে হোল্ডারের উইকেট সংখ্যা যথাক্রমে ১০৬ ও ১৩৪। এরপরেও বিশ্ব তাঁকে খুব বেশি প্রাধান্য না দেওয়ায় নিজের হতাশা প্রকাশ্যেই জাহির করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী অধিনায়ক। আক্ষেপের সঙ্গে বলেছিলেন, ২০১৯-এর ইংল্যান্ড বিশ্বকাপের সেরা ক্রিকেটার বেন স্টোকসকে নিয়ে যে মাতামাতি হয়, তাঁকে নিয়ে হয় না।

জেসন হোল্ডারের দুঃখ বুঝেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। তাঁর কথায়, হোল্ডার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে উপেক্ষিত অল-রাউন্ডার। মাঠে কেমার রোচ কিংবা শ্যানন গ্যাব্রিয়ালের দিকে নজর থাকলেও ম্যাচ শেষে স্কোরবোর্ডের দিকে তাকালে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের অবদান চোখে পড়ে বলে মনে করেন সচিন। হোল্ডারের আরও সম্মান প্রাপ্য বলে মনে করেন লিটল মাস্টার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 8, 2020, 23:36 [IST]
Other articles published on Jul 8, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+