টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স নিয়ে আশাবাদী সচিন তেন্ডুলকর

তাঁর মতে টিম ইন্ডিয়া যে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার, তা পরোক্ষে বুঝিয়ে দিলেন লেজেন্ড সচিন তেন্ডুলকর। ওই টুর্নামেন্টে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্য়ান্স নিয়ে আশাবাদী মাস্টার ব্লাস্টার।

এক সাক্ষাৎকারে সচিন তেন্ডুলকর বলেছেন, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলে প্রতিভার ছড়াছড়ি। প্রথম একাদশ বাদ দিলে টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চও বেশ পোক্ত বলে দাবি করেছেন মাস্টার ব্লাস্টার। বিশেষ করে গত দুই বছর ধরে টিম ইন্ডিয়া যে ক্রিকেটটা খেলছে, তাতে মুগ্ধ হয়েছেন সচিন তেন্ডুলকর। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ভারত ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো ফল করবে বলেই মনে করেন লিটল মাস্টার।

ভারতীয় ক্রিকেট দলের সবকটি বিভাগে সামঞ্জস্য দেখে মুগ্ধ হয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর কথায়, দল নির্বাচন তথা কম্বিনেশন সঠিক হলে টিম ইন্ডিয়াকে রোখা মুশকিল হবে। তাঁর কথায়, আইসিসি টুর্নামেন্টগুলিতে ভারতের পারফরম্যান্স দুর্দান্ত। বিশ্বে সামান্য কয়েকটি দল আছে, যারা আন্তর্জাতিক আঙিনায় ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

উল্লেখ্য গত এক বছরে চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ হেরে গেলেও দ্বিতীয় ম্য়াচে বিরাট কোহলিরা ঘুরে দাঁড়াবেন, বিশ্বাস করেন দেশের ক্রিকেট প্রেমীরা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, December 18, 2019, 13:34 [IST]
Other articles published on Dec 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+