বিরাট কোহলির সুর সচিন তেন্ডুলকরের গলায়, কী নিয়ে বললেন মাস্টার ব্লাস্টার

পাঁচ দিনের পরিবর্তে চার দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হলে টেস্টের জনপ্রিয়তা বাড়বে, সে ধারণা মোটেই ঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এ ব্যাপারে এবার তাঁরই সুরে কথা বলতে শোনা গেল মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও গৌতম গম্ভীরকেও। কী বললেন ভারতীয় ক্রিকেটের দুই লেজেন্ড।

টেস্টের জনপ্রিয়তায় ঘাটতি

টেস্টের জনপ্রিয়তায় ঘাটতি

টি-টোয়েন্টির যুগে ক্রিকেট বিশ্বে ক্রমে জনপ্রিয়তা হারাচ্ছে পাঁচ দিনের টেস্ট। তাই লাল বলের ফর্ম্যাটকে কিছুটা সংক্ষিপ্ত করার ভাবনায় রয়েছে আইসিসি। টেস্ট ক্রিকেট পাঁচের পরিবর্তে চার দিনের হলে, ম্যাচের শিথিলতা কিছুটা কমবে বলেই মনে করছে আইসিসি।

এখনও দেরি

এখনও দেরি

২০২১-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হবে না বলে আইসিসি-র তরফে জানানো হয়েছে। বিষয়টি বাস্তবায়িত করতে আইসিসি আরও কিছুটা সময় নিতে চায় বলে জানানো হয়েছে।

সম্ভাব্য সময়

সম্ভাব্য সময়

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০৩১ চক্রে এই নতুন ফর্ম্যাট চালু করা হবে বলে আইসিসি-র একটি সূত্রের তরফে দাবি করা হয়েছে। উল্লেখ্য বিভিন্ন দেশের ঘরোয়া ক্রিকেটে চার দিনের টেস্ট ম্যাচ চালু রয়েছে। তাই আন্তর্জাতিক ক্ষেত্রে এই নতুন ফর্ম্যাটের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে ক্রিকেটারদের সমস্যা হবে না বলে আইসিসি-র প্রাথমিক ধারণা।

কমবে ওভার!

কমবে ওভার!

টেস্ট ম্যাচ পাঁচের পরিবর্তে চার দিনের হলে প্রতি দিনের ওভার সংখ্যা বাড়িয়ে দেওয়ার ভাবনা নিয়েছে আইসিসি। ৯০-র পরিবর্তে তা ৯৮ করা হবে বলে ভাবা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ সবমিলিয়ে চার দিনের টেস্ট ৫৮ ওভার কম খেলানো হবে বলে সূত্রের দাবি।

এটা পন্থা নয়

এটা পন্থা নয়

পাঁচের পরিবর্তে চার দিনের ফর্ম্যাট অন্তর্ভূক্ত করা হলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে, তেমনটা মনে করেন না সচিন তেন্ডুলকর। তাঁর মতে, টেস্ট ক্রিকেটের একটা বড় ফ্যাক্টর নির্ভর করে পঞ্চম দিনে। ভেঙে যাওয়া পিচে স্পিনাররা ম্যাচের হার-জিতে বড় ভূমিকা পালন করেন বলে জানিয়েছেন সচিন। ওয়ান ডে-র পর টি-টোয়েন্টি, টি-টেন ও একশো বলের ক্রিকেট থাকতে টেস্ট-কে আর ছোট করার কোনও প্রয়োজন নেই বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

টেস্ট জনপ্রিয় করার উপায়

টেস্ট জনপ্রিয় করার উপায়

ফর্ম্যাট ছোট করার পরিবর্তে বরং টেস্ট ক্রিকেটের জন্য আইসিসি পিচের মানোন্নয়নের দিকে নজর দিক, তেমনটাই চান সচিন তেন্ডুলকর। পিচে স্পিন, সিম, সুইং এবং বাউন্স সঠিক হলে খেলা ভালো হবে। তবেই টেস্ট ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ বাড়বে বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

বিরুদ্ধে গম্ভীর

বিরুদ্ধে গম্ভীর

আইসিসি প্রস্তাবিত চার দিনের টেস্টের তীব্র বিরোধিতা করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঁ-হাতি ওপেনার গৌতম গম্ভীর। আইসিসি-র এই ভাবনা অতি বাজে বলে দাবি দিল্লির বিজেপি সাংসদের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, January 5, 2020, 14:40 [IST]
Other articles published on Jan 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+