
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় ৭১ লক্ষ ছুঁয়ে ফেলেছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় দুই লক্ষ ষাট হাজারে পৌঁছে গিয়েছে। মৃত্যু হয়েছে সাত হাজারেরও বেশি মানুষের।

লকডাউনে বন্ধ ক্রিকেট
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউন জারি রাখা হয়েছে। এর জেরে স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে ঘরবন্দিই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

ঘরবন্দি সচিন
সহ-নাগরিকদের মতো কঠিন সময়ে ঘরে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। ক্রিকেট ছেড়েছেন সাত বছর আগে। তা বলে শরীর ফিট রাখার প্রক্রিয়া চালিয়ে যেতে ভোলেননি কিংবদন্তি। বিশেষ করে লকডাউনে তো শরীরচর্চার প্রয়োজনীয়তা বেশি বলে মনে করেন মাস্টার ব্লাস্টার। বর্তমান সময়ে সুস্থ এবং স্বাভাবিক থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন সচিন।
সচিনের ভিডিও
বাড়িরই কোনও এক প্রান্তে হাফ প্যান্ট পরে স্কিপিং করছেন সচিন তেন্ডুলকর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। লিখেছেন, লকডাউনের স্বাভাবিক ভাবে জীবন অতিবাহিত করাটাই চ্যালেঞ্জের। এই দুঃসময়ে নিজেকে সুস্থ এবং ফিট রাখা ভীষণ ভাবে জরুরি বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।


Click it and Unblock the Notifications


















