সচিনের মন ছুঁয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, আলোকসজ্জার খেলায় মুগ্ধ লিটল মাস্টার

হুগলী টু মুম্বই! হ্যাঁ, সুদূর মুম্বইয়ে বসে হুগলী জেলার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আলোকসজ্জা মন কাড়ল সচিন তেন্ডুলকরের। চন্দননগরের এক জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে জমজমাট আলোকসজ্জার বাহার দেখে চমকে গিয়েছেন সচিন। মুম্বইয়ে গণেশ পুজোর বিসর্জনের সঙ্গে অতিপরিচিত ক্রিকেটঈশ্বর। তাঁর নিজের বাড়িতেও গণেশ পুজো হয়। তবে সেই বিসর্জনে এমন আলোর বৈচিত্র্য দেখা যায় না।

টুইটারে চন্দননগরের আলোকশিল্পীদের কাজের ভিডিও ছড়িয়ে পড়তে তা সচিনের কাছেও পৌঁছেছে। আর চন্দননগরের আলোকসজ্জা দেখে অভিভূত হয়ে টুইট করেছেন সচিন তেন্ডুলকর। এবার চন্দননগরের পুজোয় গা ভাসালেন সচিনও।

টুইটে একটি ভিডিও শেয়ার করেছেন লিটল মাস্টার। যে ভিডিওতে দশমীর দিন নির্দিষ্ট একটি বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনের ছবি ধরা পড়েছে। যার মূল আকর্ষণ বিসর্জনের লাইটিং।

আলোর শোভাযাত্রার ভারতীয় বায়ুসেনার উপর থিম তৈরি করা হয়েছিল। যেখানে আলোকসজ্জার মাধ্য়মে ভারতীয় সেনা প্যারাস্যুটে করে নামছে দেখানো হয়। সঙ্গে আলোকসজ্জার মধ্য়ে দিয়ে ভারতীয় সেনার বিমান ফুটিয়ে তোলা হয়। ভিডিও দেখে মুগ্ধ সচিন লিখেছেন, 'পশ্চিমবঙ্গে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রায় দেশের সেনার প্রতি এমন সম্মানজ্ঞাপন দেখে মুগ্ধ। আমরা সকলে দেশের সেনাকে শ্রদ্ধা করি।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 9, 2019, 21:54 [IST]
Other articles published on Nov 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+