১১১তম জন্মদিনে ডন ব্র্যাডম্যানকে শ্রদ্ধা জানালেন সচিন তেন্ডুলকর

খেলোয়াড় জীবনে তাঁর ব্যাটিং স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করা হতো। ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে ডন তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন। সেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ব্র্যাডম্যানের ১১১তম জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানালেন।

১৯০৮ সালের ২৭ অগাস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে জন্মান স্যার ডন ব্র্য়াডম্যান। টেস্টে রেকর্ড ৯৯.৯৪ ব্যাটিং গড়ের মালিক এই অজি লেজেন্ড ২০০১ সালের ২৫ ফেব্রুয়ারি প্রয়াত হন। ঠিক তার তিন বছর আগে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর এবং স্পিন লেজেন্ড শেন ওয়ার্নকে বাড়িতে ডেকে পাঠান স্য়ার ডন। দুই কিংবদন্তী ক্রিকেটারের সঙ্গে ছবিও তোলেন মিস্টার ক্রিকেট।

সেই সময় এক টিভি সাক্ষাৎকারে মাস্টার ব্লাস্টার জানিয়েছিলেন, স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিংয়ের রেকর্ডিং তিনি মুগ্ধ হয়ে দেখেন। কারণ, সেখান থেকে তিনি অনেক কিছু শেখেন। স্যার ডনের ১১১তম জন্মদিনে সেই স্মৃতিগুলোকেই আরও একবার টেনে তুলেছেন সচিন তেন্ডুলকর।

টুইটারে ব্র্যাডম্য়ানের সঙ্গে তাঁর ফ্রেম বন্দি ছবি, স্যার ডনের মূর্তি ও ব্যাটের ছবি পোস্ট করেছেন মাস্টার ব্লাস্টার। ১৯৯৮ সালে স্যার ডনের তাঁর সাক্ষাতের মুহূর্তটিও টুইটারে স্মরণ করেছেন ভারতের ব্যাটিং লেজেন্ড।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, August 27, 2019, 19:11 [IST]
Other articles published on Aug 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+