'শুভ জন্মদিন সচিন তেন্ডুলকর'! ফিরে দেখা শারজাহ-র ২৪ এপ্রিল, টাইম মেশিনে মরু-ঝড়

২২ বছর আগের ২৪ এপ্রিল নিজের স্টাইলে ২৫তম জন্মদিন পালন করেছিলেন সচিন তেন্ডুলকর। শারজাহ-তে মরু-ঝড় তুলে শক্তিশালী অস্ট্রেলিয় বোলিং-কে ক্লাব স্তরে নামিয়ে আনা মাস্টার ব্লাস্টারের সেই ইনিংস বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলে গণ্য করা হয়। ফিরে দেখা যাক সেই ঐতিহাসিক মুহূর্ত।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

১৯৯৮ সালে শারজাহ-তে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। ২৪ এপ্রিল হওয়া ওই ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল নীল শিবির। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছিল অস্ট্রেলিয়া। অজি শিবিরের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেছিলেন স্টিভ ওয়া ও ড্যারেন লেম্যান। ৬ উইকেটে ওই ফাইনাল জিতেছিল ভারত।

সচিনের জবাব

সচিনের জবাব

অস্ট্রেলিয়ার দেওয়া ২৭৩ রানের লক্ষ্য ৪৮.৩ ওভারেই তুলে নিয়েছিল ভারত। সৌজন্যে সচিন তেন্ডুলকরের অনবদ্য ইনিংস। সেদিন ১৩১ বলে ১৩৪ করেছিলেন মাস্টার ব্লাস্টার। ১২টি চার ও ৩টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে। ২৫তম জন্মদিনে নিজেকে এবং দেশকে সেরা উপহার দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

২ দিন আগে

২ দিন আগে

দুই দিন আগে একই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ গ্রুপ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেদিন টসে জিতে আগে ব্যাট করেছিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছিল অজি শিবির। মাঝে তুষার ঝড়ে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকায় ওভার কমিয়ে দেওয়া হয়েছিল। ৪৬ ওভারে ২৭৬ রানের লক্ষ্য দেওয়া হয় ভারতের সামনে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫০ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় ক্রিকেট দল।

লড়েছিলেন সচিন

লড়েছিলেন সচিন

ভারত হারলেও সেই ম্যাচ ১৩১ বলে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ডেমিয়ান ফ্লেমিং, মাইকেল কাসপরভিচ, শেন ওয়ার্ন সম্বৃদ্ধ অস্ট্রেলিয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সচিনের সেই ইনিংসকে মরু-ঝড়ের সঙ্গে তুলনা করা হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 24, 2020, 12:26 [IST]
Other articles published on Apr 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+