করোনার জেরে ফের মাঠে সচিন-শেহওয়াগ ক্যারিশমা দেখা থেকে বঞ্চিত ক্রিকেট প্রেমীরা

করোনা ভাইরাসের জেরে ভারতের ক্রীড়াক্ষেত্রে বেশকিছু বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্থগিত হতে পারে আইপিএল। কিংবা দর্শকশূণ্য মাঠে হতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ। তার আগে কোপ বসল বিভিন্ন দেশের লেজেন্ডদের নিয়ে ভারতে চলতে থাকা রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচে। মাঠে নয়, সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগের খেলা দেখতে হবে কেবল টিভিতে।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

ওয়াংখেড়ে, ডিওয়াই পাটিল সহ মহারাষ্ট্রের বিভিন্ন মাঠে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ম্যাচ। তাতে অংশ নিচ্ছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহওয়াগ, জাহির খান, মহম্মদ কাইফ, ইরফান পাঠানের মতো ভারতীয় লেজেন্ডরা। প্রতিযোগিতায় ব্রায়ান লারা, ব্রেট লি, তিলকরত্নে দিলশানের মতো অন্যান্য দেশের লেজেন্ডরাও খেলছেন।

করোনার প্রভাব

করোনার প্রভাব

করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী ৪৬০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন দুই লক্ষেরও বেশি।। ভারতে মোট ৬৮জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর। মহারাষ্ট্রে ইতিমধ্যে দশ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে বিরোধ

কর্নাটক, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে বিরোধ

করোনার লাগামছাড়া প্রভাবের মধ্যে বেঙ্গালুরুতে আইপিএলের ম্যাচ আয়োজন করতে দিয়ে চায় না কর্নাটক সরকার। আইপিএল বন্ধের আর্জি নিয়ে মাদ্রাজ হাইকোর্টে মামলা দায়ের করেছেন এক আইনজীবী। মহারাষ্ট্রেও আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার।

দর্শকশূণ্য রোড সেফটি

দর্শকশূণ্য রোড সেফটি

আগামী ২০ মার্চ পর্যন্ত মহারাষ্ট্রে চলবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। করোনা ভাইরাসের লাগামছাড়া বৃদ্ধির মধ্যে দর্শক পরিপূর্ণ মাঠে ম্যাচ আয়োজন করার অনুমতি দিচ্ছে না মহারাষ্ট্র সরকার। তাই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি ক্লোজড ডোর করার নির্দেশ দেওয়া হয়েছে। তা মেনেও নিয়েছেন উদ্যোক্তারা।

২টি ম্যাচ জিতেছে ভারত

২টি ম্যাচ জিতেছে ভারত

টুর্নামেন্টে এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে সচিন তেন্ডুলকর নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ডরা। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা, বীরেন্দ্র শেহওয়াগদের হারাতে ব্যর্থ হয়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, March 12, 2020, 12:44 [IST]
Other articles published on Mar 12, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+