কী ধরনের 'বড়া পাও' খেতে ভালোবাসেন, জানালেন সচিন তেন্ডুলকর

আমচি মুম্বই মানে গেটওয়ে অফ ইন্ডিয়া, হোটেল তাজ থেকে বলিউড, ওয়াংখেড়ে থেকে বিশ্বকাপ ক্রিকেট। মুম্বই মানে বিগ বি অমিতাভ বচ্চন, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও তাঁদের সঙ্গে জুড়ে থাকা সব রঙিন গল্প। আর সেই গল্প যখন হয় তারকাদের ভালোলাগার সঙ্গে জুড়ে থাকা, তখন তার কদর হয় অন্যরকম। ঠিক তেমনই নিজের এক অনুভূতির কথা প্রকাশ্যে আনলেন সচিন। আমচি মুম্বই-র বিখ্যাত 'বড়া পাও' যে তাঁর কতটা পছন্দের, তা জানান দিলেন মাস্টার ব্লাস্টার।

পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে যখন মুখোমুখি হচ্ছে ভারত, নাতিদূরে মুম্বই-র রাস্তায় ফুরফুরে মেজাজে হাঁটতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানেকে। 'বড়া পাও' হাতে নিয়ে নিজের ছবি টুইটারে পোস্ট করে তিনি নেটিজেনদের কাছে প্রশ্ন ছুড়েছেন যে কে কীভাবে এই খাবার খেতে ভালোবাসেন। এর জন্য কয়েকটি অপশানও দিয়েছেন তিনি। চায়ের সঙ্গে 'বড়া পাও' রেখেছেন প্রথম অপশানে। দ্বিতীয় ও তৃতীয় পরিবর্তে চাটনি দিয়ে ও শুধু 'বড়া পাও'-র কথা উল্লেখ করেছেন রাহানে।

টিম ইন্ডিয়ার টেস্ট দলের সহ-অধিনায়কের টুইটের জবাবে নানা ধরনের মন্তব্য করেছেন নেটিজেনরা। তাঁদের মধ্যে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের মন্তব্য মনে ধরেছে সোশ্যাল মিডিয়ার। স্টারডাম থেকে বেরিয়ে সাধারণ মুম্বইকরের ভূমিকায় অবতীর্ণ হয়ে রাহানের প্রশ্নের উত্তর দিয়েছেন লিটল মাস্টার। লিখেছেন, লাল, হালকা সবুজ ও তেঁতুলের চাটনি দিয়ে 'বড়া পাও' খেতে তিনি বেশি পছন্দ করেন। অজিঙ্ক রাহানে ও সচিন তেন্ডুলকরের টুইট মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 10, 2020, 17:51 [IST]
Other articles published on Jan 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+