জসপ্রীত বুমরার ঢালাও প্রশংসায় সচিন তেন্ডুলকর, কী বললেন মাস্টার ব্লাস্টার

সাবিনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে হ্যাটট্রিক সহ সাত উইকেট নেওয়া জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট বিশ্ব। ২৫ বছরের ক্রিকেটার যে আগামী দিনে ভারত তো বটেই বিশ্ব ক্রিকেটকেও শাসন করবে, তা এক কথায় স্বীকার করে নিচ্ছেন প্রত্যেকে। সেই দলে রয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরও। বুমরার প্রশংসায় কী বললেন সচিন, এক নজরে দেখে নিন।

বুমরার কাণ্ড

বুমরার কাণ্ড

সাবিনা পার্কের টেস্টে হ্যাটট্রিক সহ ছয় উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস একাই গুড়িয়ে দেন ভারতের জসপ্রীত বুমরা। তৃতীয় ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করার পাশাপাশি ব্যাটসম্যানদের নতুন ত্রাসে পরিণত হয়েছেন গুজরাত তনয়।

কী বললেন সচিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে জসপ্রীত বুমরার পারফরম্যান্সে উচ্ছ্বসিত সচিন তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে বুমরার উন্নতিকে দুর্দান্ত ও ভয়ঙ্কর বলে আখ্যা দিয়েছেন মাস্টার ব্লাস্টার। ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাটিতে টেস্টে সিরিজ হারানোর জন্য টিম ইন্ডিয়াকে শুভেচ্ছাও জানিয়েছেন সচিন তেন্ডুলকর।

অজিঙ্ক-বিহারী

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অজিঙ্ক রাহানে ও দ্বিতীয় টেস্টে হনুমা বিহারীর ব্যাটিং-র ভূয়শী প্রশংসা করেছেন সচিন তেন্ডুলকর। জীবনের প্রথম শতরানের জন্য হনুমাকে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে রাহানে ফর্মে ফেরা টিম ইন্ডিয়ার জন্য ইতিবাচক বলে মনে করেন সচিন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, September 3, 2019, 16:54 [IST]
Other articles published on Sep 3, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+