বছর শেষে কোথায় ঘুরতে গেলেন সচিন তেন্ডুলকর, সমুদ্রসৈকতে লিটল মাস্টার

বছর শেষে সমুদ্রসৈকতে একাকী ক্রিকেট কিংবদন্তি সচিন রমেশ তেন্ডুলকর। বর্ষশেষে ছুটি মোডে সচিন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ক্রিকেটের বাইরের নানা কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে থাকেন। তার মাঝেই ২০১৯ এর শেষ সপ্তাহতে নিজের জন্য একটু ছুটি বার করে নিয়েছেন সচিন তেন্ডুলকর।

কাজ থেকে ছুটি নিয়ে এরপর থাইল্যান্ডে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটের 'বিগ বি'। থাইল্যান্ডের সমুদ্রসৈকতে নিজের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন লিটল মাস্টার। ছবি পোস্ট করে সচিন লিখেছেন, 'সমুদ্র অনেকটা মিউজিক প্লে লিস্টের মতো। সমুদ্রের ঢেউয়ের এই আওয়াজ থেরাপির মতো কাজ করে। মন ভালো করার সেরা উপায়।'

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেটে সচিন সর্বকালের সেরা আইকন। দেশের হয়ে ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে এই গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার। ২০০টি টেস্ট খেলে সচিনের সংগ্রহ ১৫৯২১রান।

অন্যদিকে ৪৬৩টি ওডিআই খেলে লিটল মাস্টার ১৮৪২৬ রান হাঁকিয়েছেন। ক্রিকেটবিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে দ্বিশতরান হাঁকান সচিন। টেস্টে ৫১ ও ওডিআইয়ে সচিনের ৪৯টি সেঞ্চুরি রয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 30, 2019, 19:57 [IST]
Other articles published on Dec 30, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+