সচিন ও কোহলির মধ্যে সেরা ব্যাটসম্যান কে, অকপটে জানালেন শ্রীসন্থ

মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির মধ্যে সেরা ব্যাটসম্যানের নাম বলেই ফেললেন ফাস্ট বোলার এস শ্রীসন্থ। কোনও তুলনায় না গিয়ে লিটল মাস্টারকে ভগবান বলে সম্বোধন করলেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা।

সচিন বনাম বিরাট

সচিন বনাম বিরাট

ভারতের হয়ে ২০০টি টেস্ট, ৪৬৩টি ওয়ান ডে খেলা সচিন তেন্ডুলকর দুই ফর্ম্যাটে যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬ রান করেছেন। ১০০টি আন্তর্জাতিক শতরান রয়েছে তাঁর ঝুলিতে। ওয়ান ডে-তে একটি দ্বিশতরানও রয়েছে তাঁর। অন্যদিকে ভারতীয় দলের হয়ে ৮৬টি টেস্ট, ২৪৮টি ওয়ান ডে ও ৮২টি টি-টোয়েন্টি খেলা বিরাট কোহলি তিন ফর্ম্যাটে যথাক্রমে ৭২৪০, ১১৮৬৭ ও ২৭৯৪ রান করেছেন। ৭০টি আন্তর্জাতিক শতরানের মালিক টিম ইন্ডিয়ার অধিনায়ক।

সচিনকে কি টপকে যাবেন বিরাট?

সচিনকে কি টপকে যাবেন বিরাট?

যেভাবে খেলছেন তাতে সেঞ্চুরি সংখ্যায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরকে টপকে গেলেও যেতে পারেন বলে মনে করে ফাস্ট বোলার এস শ্রীসন্থ। তাতেও সচিনের কৃতিত্ব কোনও অংশে খাটো হবে না বলে মনে করেন শ্রী। কারণ মাস্টার ব্লাস্টার চিরকাল ক্রিকেটের ভগবান থাকবেন বলে দাবি শ্রীসন্থের। আর সচিনের রেকর্ড কেউ অতিক্রম করুক, তা তিনি ব্যক্তিগতভাবে চান বলেও জানিয়েছেন কেরালার ফাস্ট বোলার।

সচিনের কাজ অনেক কঠিন ছিল

সচিনের কাজ অনেক কঠিন ছিল

এস শ্রীসন্থের কথায়, সচিন তেন্ডুলকরের প্রতিপক্ষ বোলাররা যতটা ভয়ঙ্কর ছিলেন, এই সময়ের ক্রিকেটাররা ততটা ভয়ঙ্কর নন। তাছাড়া বর্তমান সময়ে বোলিং মেশিন সহ নানা প্রযুক্তি মাধ্যমে ব্যাটসম্যানরা নেটে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার বেগের ডেলিভারি খেলার সুযোগ পাচ্ছেন। নেটে বোলাররাও একই গতিতে বল ফেলে যাচ্ছেন। ফলে বলের ভয়ঙ্কর গতি সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে বিরাট কোহলিদের। কিন্তু সচিন তেন্ডুলকরের সময় এত প্রযুক্তি না থাকায় এবং দলে সেরকম জোরে বোলার না থাকায় তাঁর কাজ অনেক কঠিন ছিল বলে মনে করেন শ্রীসন্থ।

কিং কোহলি

কিং কোহলি

তা বলে বিরাট কোহলিকে কোনও অংশে খাটো করেননি এস শ্রীসন্থ। তাঁর কথায়, ২০১৩ সালের পর বিরাটের খেলায় আমুল পরিবর্তন হয়েছে। শুধুমাত্র নিষ্ঠা এবং একাগ্রতার মাধ্যমে বিরাট নিজেকে অন্য স্তরে নিয়ে গিয়েছেন বলেও জানিয়েছেন শ্রীসন্থ। ভারতীয় ফাস্ট বোলারের দাবি, এই মুহূর্তে বিরাট কোহলির মতো ব্যাটসম্যান বিশ্বে নেই। টিম ইন্ডিয়ার অধিনায়ককে রাজা বলে সম্বোধন করেছেন শ্রীসন্থ।

অধিনায়ক বিরাট

অধিনায়ক বিরাট

একটিও আইপিএল ট্রফি না থাকা সত্ত্বেও বিরাট কোহলি যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ফাস্ট বোলার এস শ্রীসন্থ। অধিনায়ক হিসেবে বিরাট কোহলি, রোহিত শর্মার থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বলে দাবি শ্রী-র। এই দুই রথির অবর্তমানে তিনি ভার্সেটাইল কেএল রাহুলের হাতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেখতে চান বলে জানিয়েছেন দুবারের বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, May 1, 2020, 22:46 [IST]
Other articles published on May 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+