
ধাওয়ানের ক্ষত
দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময় টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ানের বাঁ পায়ের হাঁটু গভীরভাবে কেটে যায়। তাঁর চোট গুরুতর বলে জানানো হয়। মেডিক্যাল স্ট্যাটাস রিপোর্টে জানানো হয় দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধাওয়ান খেলতে পারবেন না। কারণ তাঁর ক্ষতস্থান শুকোতে সময় লাগবে বলে জানানো হয়েছে।

ফের ডাক পেলেন সঞ্জু
চোটের কারণে শিখর ধাওয়ান ছিটকে যাওয়ায় কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্য়ামসনকে ভারতীয় দলে ডাকা হল। উল্লেখ্য তাঁকে এই সিরিজের জন্য রিজার্ভ ক্যাটাগরিতে রাখা হয়েছিল। তবে সঞ্জুর প্রথম একাদশে সুযোগ পাওয়া সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

সঞ্জুকে বাদ
দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সঞ্জু স্যামসনকে ডাকা হয়েছিল। কিন্তু তাঁকে সেই সিরিজের একটি ম্যাচেও তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। গুণাগুন বিচার না করেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য সঞ্জুকে বাইরে রেখে ভারতীয় দল ঘোষণা করেন নির্বাচকরা।

সরব হরভজন
পারফরম্যান্স বিচার না করে সঞ্জু স্যামসনকে এভাবে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। জাতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।


Click it and Unblock the Notifications



















