
ধাওয়ানের চোট
দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলার সময় হাঁটুতে চোট পান টিম ইন্ডিয়ার ওপেনার শিখর ধাওয়ান। তাঁর চোট গুরুতর বলে জানা গিয়েছে। মেডিক্যাল স্ট্যাটাস রিপোর্ট এলে বোঝা যাবে, দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ধাওয়ান খেলতে পারবেন কিনা। তবে সেই সম্ভাবনা নেই বলেই একটা সূত্রের তরফে দাবি করা হয়েছে। কারণ ধাওয়ানের হাঁটুতে অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।

সঞ্জুর সুযোগ
চোটের কারণ শিখর ধাওয়ান ছিটকে গেলে কেরলের তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্য়ামসনকে ভারতীয় দলে ডাকা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। তবে তাঁর প্রথম একাদশে সুযোগ পাওয়া সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ
দেশের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সঞ্জু স্যামসনকে ডাকা হয়েছিল। কিন্তু তাঁকে সেই সিরিজের একটি ম্যাচেও তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হয়নি। গুণাগুন বিচার না করেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের জন্য সঞ্জুকে বাইরে রেখে ভারতীয় দল ঘোষণা করেন নির্বাচকরা।

সমালোচনা
পারফরম্যান্স বিচার না করে সঞ্জু স্যামসনকে এভাবে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হন কেরলের কংগ্রেস সাংসদ শশী থারুর। জাতীয় নির্বাচকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন ভারতের প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং।


Click it and Unblock the Notifications




















