ভারত-পাকিস্তান ম্যাচের মাঝে হাই তুলে পাপ করিনি: সরফরাজ

ভারত-পাক মহারণের মাঝে উইকেটের পিছনে হাই তুলছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ!

সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই চরম বিদ্রূপের মুখে পড়েছেন সরফরাজ। দুই দেশের ক্রিকেট ভক্তরা তাঁকে নিয়ে মিম তৈরি করেছে। ম্যাচের সপ্তাহ পারের পর যা নিয়ে এবার মুখ খুললেন পাক অধিনায়ক।

দেওয়ালে পিঠ ঠেকা অবস্থায় রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে নামছে সরফরাজরা। সেই ম্যাচের আগে ইন্টারনেটে তাঁকে নিয়ে তৈরি মিম প্রসঙ্গে পাক অধিনায়ক বলেন, ' হাই তোলাটা খুবই স্বাভাবিক বিষয়। এই নিয়ে এত চর্চার কিছু নেই। ইন্টারনেটে আমার হাই তোলা নিয়ে কেউ মিম তৈরি করে আনন্দ পেলে সেটা সম্পূর্ণ তাদের রুচিবোধের পরিচয়। মাঠে হাই তুলে কোনও পাপ করিনি।'

প্রসঙ্গত ভারতের কাছে ম্যাচ হারের পরই পাক ক্রিকেটারদের নিয়ে জনরোষ তৈরি হয়েছে। ম্যাচ শেষের পর স্টেডিয়ামের বাইরে ক্রিকেটারদের নামে ধিক্কার দিয়ে ম্যাঞ্চেস্টারে মধ্যরাত পর্যন্ত পার্টি করার অভিযোগ তোলেন এক পাক ক্রিকেট সমর্থক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শোয়েব মালিক সহ কয়েকজন ক্রিকেটারের পার্টি করার ভিডিও ভাইরাল হয়। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে আবার ইংল্যান্ডের এক মলে ছেলের সামনে সরফরাজকে শুয়োর সম্বোধন করে হেনস্থা করেন এক বিক্ষুব্ধ পাক সমর্থক।

সব দেখে সরফরাজ বলেছেন, 'খাতায় কলমে এখনও টুর্নামেন্ট থেকে আমরা ছিটকে যাইনি। আর ক্রিকেট নিয়ে গঠনমূলক সমালোচনার বদলে সবাই ব্যক্তিগত আক্রমণের পথে নেমে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় সবার মন্তব্য নিয়ে ভাবতে বসলে ক্রিকেট খেলা যাবে না!'

প্রসঙ্গত বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে রয়েছে পাকিস্তান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 23, 2019, 14:05 [IST]
Other articles published on Jun 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+