এমএস ধোনির যোগ্য পরিবর্ত ঋষভ পন্থ, বললেন বীরেন্দ্র শেহবাগ

তরুণ ঋষভ পন্থই যে লেজেন্ড মহেন্দ্র সিং ধোনির যোগ্য পরিবর্ত, সে ব্যাপারে মনে কোনও সন্দেহ নেই বীরেন্দ্র শেহবাগের। আগামী দিনে ভারতীয় ক্রিকেটের মুখ যে ঋষভই হতে চলেছেন, তা নিয়েও ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারের মনে কোনও দ্বিধা নেই।

শেহবাগের কথায়, ইতিমধ্যেই টেস্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ঋষভ। এবার ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও ভারতের জার্সি গায়ে তরুণ উইকেটরক্ষক নিজেকে প্রমাণ করবেন বলে বিশ্বাস করেন বীরু। আগামী তিন-চার বছরের মধ্যে ঋষভ পন্থকে টিম ইন্ডিয়ার ওপেনিং স্লটে দেখলে তিনি অবাক হবেন না বলেই জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ।

২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর পরিবর্তে বাংলার ঋদ্ধিমান সাহা ভারতীয় টেস্ট দলে উইকেটের পিছনে নিয়মিত সদস্য হন। কিন্তু ২০১৮ সালে চোটের কারণে দল থেকে ছিটকে যান ঋদ্ধি। তাঁর পরিবর্তে ভারতীয় দলে ঢুকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদেরই মাটিতে সেঞ্চুরি করেন তরুণ ঋষভ। ইংল্যান্ড বিশ্বকাপেও পন্থের পারফরম্যান্স যে খারাপ, তা বলা যায় না।

তবে কেরিয়ারের এই সন্ধিক্ষণে ঋষভকে আরও ধৈর্যশীল হতে হবে মনে করেন তাঁরই রাজ্যের (দিল্লি) প্রাক্তনী বীরেন্দ্র শেহবাগ। পন্থের শট নির্বাচন আরও নিখুত হওয়া প্রয়োজন বলেও মনে করেন বীরু।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 23, 2019, 15:39 [IST]
Other articles published on Aug 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+