শূণ্যের শ্রষ্টা আর্যভট্টকে অনিচ্ছাকৃত শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠাট্টার পাত্র হলেন বীরেন্দ্র শেহবাগ।
আট বছর আগে অর্থাৎ ২০১১ সালে ইংল্যান্ডে চার টেস্ট সিরিজের সবকটিতে হেরেছিল ভারত। ওই সিরিজের প্রথম দুটি ম্যাচ খেলেননি বীরেন্দ্র শেহবাগ। তৃতীয় টেস্টে খেললেও দুই ইনিংসেই শূণ্য রান করেছিলেন বীরু।
সোমবার নিজের টুইটার অ্যাকাউন্টে সেই স্মৃতিই রোমন্থন করেছেন ভারতের অন্যতম সেরা ডান হাতি ওপেনার। লিখেছেন, কীভাবে দুই দিনের উড়ানের পর তাঁকে মাঠে নামতে হয়েছিল। দুই ইনিংসে শূণ্য করার পাশাপাশি ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় তাঁকে ১৮৮ ওভার মাঠে ফিল্ডিং করতে হয়েছিল বলেও জানিয়েছেন।
On this day 8 years ago, I scored a king pair vs England in Birmingham after flying for 2 days to reach England and fielding 188 overs. Unwillingly paid tribute to Aryabhatta :)
— Virender Sehwag (@virendersehwag) August 12, 2019
If there was zero chance of failure, what would you do ? If you have it figured, do that ! pic.twitter.com/7VchCDASh8
এখানেই শেষ নয়। বার্মিংহামের ওই টেস্টের দুই ইনিংসে শূণ্য রান প্রসঙ্গে তিনি মিথ আর্যভট্টকে সোশ্যাল মিডিয়ায় অনিচ্ছাকৃত শ্রদ্ধা নিবেদন করেই যত গোল বাঁধিয়েছেন শেহবাগ। তাঁকে নিয়ে রীতিমতো ঠাট্টায় মেতেছেন নেটিজেনরা।