|
সেহওয়াগের টুইট
রোহিতের বিধ্বংসী ব্য়াটিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় জুড়ে প্রশংসা তুঙ্গে। দেশের অন্যতম সফল ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ টুইটে লিখেছেন, 'এইসা লাগতা হ্য়ায় আপুনহি ভগবান হ্যায়। রোহিতের জন্য এই ডায়লগ একেবারে উপযুক্ত। অসম্ভবকে সম্ভব করতে পারে হিটম্যান।'
|
শামির প্রশংসা
শুধু রোহিতেরই নয় মহম্মদ শামিরও প্রশংসা করলেন বীরু। টুইটে সেহওয়াগ লেখেন, '৪ বলে ২ রান আটকানোও বড়় সাফল্য। শামির এই চেষ্টা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। ভারতের এই জয় অবশ্যই ক্রিকেট ফ্যানেদের ভালো লেগে থাকবে। প্রসঙ্গত শেষ ছয় বলে নিউজিল্যান্ডের ৯ রান দরকার ছিল। সেখানে ওভারের তৃতীয় বলে কেন উইলিয়ামসন ও ষষ্ঠ বলে রস টেলারকে আউট করেন শামি। শেষ ওভারে শামি ৮ রান খরচ করে ম্যাচ টাই করে।
|
যুবরাজ সিং যা লিখলেন
যুবরাজ সিং লিখেছেন, 'ব্রোথাম্যান' ইউ বিউটি। অন্যদিকে ভিভি এস লক্ষ্মণ লিখলেন,'রোহিত শর্মা আবার দেখিয়ে দিলেন, কেন তিনি সেরা ক্রিকেটার। আর বল হাতে শামি দেখালেন কেন তিনি সেরা বোলার। এই ম্যাচ মনে গেঁথে থাকবে।'
|
ভাজ্জি যা লিখলেন
ভাজ্জি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'রোহিত হ্য়ায় তো মামলা হিট হ্যায়, ভারতকে অনেক শুভেচ্ছা।'


Click it and Unblock the Notifications



















