বেশ কিছুদিন ধরেই সচিন রাজ্যসভায় হাজির থাকেন না বলে সোরগোল পড়েছিল। সমাজবাদী পার্টির সাংসদ নরেশ আগরওয়াল জানিয়েছিলেন রাজ্যসভার মনোনীত সদস্য হয়েও সচিনের হাজিরা খুবই কম। তাহলে তাঁকে পদত্যাগ করারও প্রস্তাব দেন তিনি। এতেই নড়েচড়ে বসে সচিন হাজির রাজ্যসভার অধিবেশন।
স্বভাবসিদ্ধ স্টাইলে এদিন অবশ্য কোনও ধামাকা করেননি তিনি। আসলে পিচটা তো আর বাইশ গজ নয়। গোটা অধিবেশনে কোনও প্রশ্ন করেননি মাস্টারব্লাস্টার। রাজ্যসভার মনোনীত সদস্যদের মধ্যে রেখা ও সচিনের উপস্থিতির হার খুবই খারাপ। এর আগেও এ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে।
এদিকে ইংল্যান্ডে বিশ্বকাপে রানার্স হওয়া মহিলা ক্রিকেট দলের অনুশীলনে নিয়মিত বোলিং করেছেন সচিন পুত্র। লর্ডসে নিয়মিত অনুশীলন সারছিলেন ভারতীয় দল। আর হাজির ছিলেন নেট বোলারারাও। আর সেখানেই বোলিং করছিলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর।
Sachin Tendulkar's son, Arjun, is one of the net bowlers for India women today. Bowling t Veda here. #WWC17 @ESPNcricinfo pic.twitter.com/M37es7GINf
— Melinda Farrell (@melindafarrell) July 22, 2017
সচিন পুত্রের বোলিংয়ে রীতিমতো মুগ্ধ ভারতীয় মহিলা দলের ক্রিকেটারর। গড়ে ১৩০ কিলোমিটারে বল করেন অর্জুন তেন্ডুলকর। এই বয়সেই এক গতিতে এত জোরে বল করেন তাতেই মজেছেন মহিলা ক্রিকেটাররা। বাবা তেন্ডুলকর যখন খেলতেন বল পাঠিয়ে দিতেন সীমান্তের বাইরে। এবার ছেলের বলের জোরে মাত হচ্ছে প্রতিপক্ষ।