সচিন তেন্ডুলকরের ৩০ বছরের রেকর্ড ভাঙলেন মহিলা ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হল নতুন কীর্তি

ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের ৩০ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় মহিলা ক্রিকেটার শাফালি বর্মা। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৯ বলে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শাফালি। যার সুবাদে সচিনের কীর্তি ভেঙে বড় নজির গড়লেন ১৫ বছরের কিশোরী ব্যাটসম্যান।

১৫ বছর ২৮৫ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান হাঁকালেন শাফালি। এর আগে ভারতীয়দের মধ্যে সবচেয়ে কম বয়সে ১৬ বছর ২১৪ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে কিংবদন্তি সচিন তেন্ডুলকর দেশের জার্সিতে প্রথম অর্ধশতরান হাঁকিয়েছিলেন।

১৯৮৯ সালে ফয়সলাবাদে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৫৯ রান হাঁকান সচিন।লিটল মাস্টারের সেই কীর্তিই এতদিন পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে অর্ধশতরান হাঁকানোর নজির ছিল। এবার কিংবদন্তি সচিনকে টপকে ভারতের সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অর্ধশতরান হাঁকানোর নতুন নজির গড়লেন শাফালি।

সচিন তেন্ডুলকরের ৩০ বছরের রেকর্ড ভাঙলেন মহিলা ক্রিকেটার, আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হল নতুন কীর্তি

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে স্মৃতি মান্ধানার সঙ্গে ওপেনিংয়ে নেমে ১৪৩ রানের পার্টনারশিপ গড়েন শাফালি। তাঁর ৭৩ রানের ইনিংস সাজানো ৬ টি চার ও ৪টি ছয় দিয়ে।

ওপর ওপেনার মান্ধানা ৪৬ বল খেলে ৬৭ রান করেন। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৮৫ রান তালে ভারত। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস ১০১ রানে গুটিয়ে যায়। ৮৪ রানে প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, November 10, 2019, 14:49 [IST]
Other articles published on Nov 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+