বীরু শেওয়াগের টুইট বোমা , জড়িয়ে গেলেন পার্থিব, অনুষ্কাও

By Debalina Dutta

নজফগড়ের নবাব যখন ব্যাট হাতে নামতেন তখন তাঁর ধামাকার সঙ্গে সকলেই পরিচিত। কিন্তু এখন তিনি নয়া ভূমিকায়। টুইটারে অত্যধিক সক্রিয় বীরেন্দ্র শেওয়াগ। সেখানে তাঁর হাস্যরসের প্রমাণ একাধিকবার পাওয়া গেছে। এবারও পাওয়া গেল।

[আরও পড়ুন:খেলতে নামছেন ভবিষ্যতের বিরাট-রা, চোখ রাখতে হলে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে-র ক্রীড়াসূচি জেনে নিন ]

সম্প্রতি, তেমনই একটি টুইট করেছেন বীরু । সেখানে একটি ছবি দিয়ে সেওয়াগ লিখেছেন, বাড়িতে নতুন বউ এসেছে। স্বামী বললেন, তোমার হাতের তৈরি রুটি খাওয়াও। তো স্ত্রী এটা বানালেন-

শুধু এই টুইটটুকু করেই ক্ষান্ত হননি নজফগড়ের নবাব। এই রসিকতায় টেনে নিয়েছেন পার্থিব প্যাটলকেও। এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে গেছেন তিনি। তাঁকে উদ্দেশ্য করে সেওয়াগ লিখেছেন তাঁকে এই রুটির দস্তানা পাঠবে কিনা।

তবে এবার মজা করে খোঁচাতে গিয়ে নিজেই ট্রোলড শেওয়াগ | তবে ইঁটের জবাবে পাটকেল দিয়েছেন পার্থিবও। তিনি জানিয়েছন তিনি ঠিক সাইজের গ্লাভস নিয়ে গেছেন দক্ষিণ আফ্রিকায়। তবে দিল্লিতে যে প্রচন্ড ঠান্ডা তা থেকে বাঁচতে এই গ্লাভস বরং সেওয়াগই রাখুন তাঁর কাজে আসবে।

টুইটে তারকা ক্রিকেটারদের ঠোকাঠুকিতে আবার বেশ মজা নিচ্ছেন নেটিজেনরাও।

এতেও আবার অনুষ্কাকে জড়িয়েছেন অনেক নেটিজেন। যেহেতু বীরু লিখেছেন নতুন বউ রুটি বানিয়েছে, আর ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে নতুন বউ অনুষ্কা। তাই তিনিও নেটিজেনদের হাসির খোরাক হয়েছেন।

[আরও পড়ুন:সঞ্জয়ের জার্সি বদল, একসময়ের অপছন্দের তালিকায় থাকা দলেই পা বাড়ালেন চেতলাবাসী ]

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, January 12, 2018, 15:26 [IST]
Other articles published on Jan 12, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+