ছক্কার হ্যাটট্রিক, টি-টোয়েন্টিতে ক্রমেই মারকাটারি শিবম দুবে

ரொனால்டோவின் போர்ச்சுக்களை எதிர்கொள்கிறது மொராக்கோ- வீடியோ

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকে নজর কেড়েছিলেন। যার পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওডিআই দলে সুযোগ পেয়েছেন। এবার মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঝড় তুললেন শিবম দুবে।

দুবের ব্যাটে ছক্কার হ্যাটট্রিক

দুবের ব্যাটে ছক্কার হ্যাটট্রিক

সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ম্যাচে ঝাড়খণ্ডে দলের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে টানা তিনটি ছক্কা হাঁকিয়েছেন দুবে। মুম্বইয়ের হয়ে ১১ বলে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন দুবে। সেই সঙ্গে বল হাতে এক উইকেট তুলে নিয়েছেন। মুম্বই ইনিংসের ১৫ তম ওভারের উৎকর্ষ সিংয়ের বোলিংয়ের বিরুদ্ধে টানা তিন বলে তিনটি ছক্কা হাঁকান।

 পৃথ্বীর ব্যাটে ঝড়

পৃথ্বীর ব্যাটে ঝড়

এই ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে পৃথ্বী ৬৪ রান হাঁকিয়েছেন। পৃথ্বীর ওপেনিং পার্টনার আদিত্য থারে ২১ রান করেন। ব্যাটসম্যানদের কাঁধে ভর করে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই।

দুবের টি-টোয়েন্টি অভিষেক

দুবের টি-টোয়েন্টি অভিষেক

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক করেন শিবম দুবে। সিরিজে প্রথম দুই ম্যাচে ভারতীয় অল-রাউন্ডার নজর কাড়তে না পারলেও তৃতীয় ম্যাচে দারুণ পারফর্ম্যান্স করে। ৪ ওভার হাত ঘুরিয়ে ৩০ রান খরচ করে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। দুবের এই পারফর্ম্যান্সে ভর করেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ফিরে নাগপুরে শেষ পর্যন্ত লড়াই জিতে নিয়েছিল ভারত।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, November 25, 2019, 13:15 [IST]
Other articles published on Nov 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+