
সরফরাজদের সামনে মিশন ইম্পসিবল!
শুক্রবার লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে শুধু হারালেই চলবে না, অন্তত ৩১২ রানে ম্যাচ জিততে হবে। খাতায় কমলে এই অঙ্ক মাঠে করে দেখানো সরফরাজদের কাছে এখন মিশন ইম্পসিবল! তাই বলা যেতে পারে কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। সেমিফাইনালে এত কাছে এসেও লক্ষ্যপূরণ করতে না পারার জন্য পাক দলের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

কী কারণে সেমিফাইনাল হাতছাড়া, কী বললেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস
পাকিস্তানের রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস শোয়েব আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ৭ উইকেটে হারই শেষ পর্যন্ত কাল হল। সেই সঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগির কারণে এক পয়েন্টের ঘাটতি হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করেও তিরে এসে তরী ডুবেছে। এই তিন হারই বিশ্বকাপে পাক দলের সামনে অঙ্ক কঠিন করে দিয়েছে।' প্রসঙ্গত প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের সামনে ২১.৪ ওভারে ১০৫ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান।

এখনও কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান
খাতায় কলমে এখনও পাকিস্তানের সেমিতে যাওয়ার অঙ্ক রয়েছে।
সম্ভাবনা ১)বাংলাদেশের বিরুদ্ধে ৪৫০ রান তুলে,শাকিবদের ১২৯ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩২১ রানে।
সম্ভাবনা২) বাংলাদেশের বিরুদ্ধে ৪০০ রান তুলে শাকিবদের ৮৪ রানে অলআউট করে পাকিস্তানকে ম্যাচ জিততে হবে ৩১৬ রানে।
সম্ভাবনা৩)স্কোরবোর্ডে ৩৫০ রান তুলে বাংলাদেশকে ৩৮ রানে অল-আউট করে সরফরাজদের ম্যাচ জিততে হবে ৩১২ রানে।

বিশ্বকাপের পাক দলের সেমি সম্ভাবনা নিয়ে বিদ্রূপ ইউসূফের
উপরের এই কঠিন অঙ্ক দেখে পাকিস্তানের সেমিতে যাওয়া নিয়ে ঠাট্টা করেছেন প্রাক্তন পাক ব্যাটসম্যান মহম্মদ ইউসূফ। স্থানীয় এক চ্যানেলে তিনি বলেন, 'বাংলাদেশি ক্রিকেটারদের সেক্ষেত্রে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে খারাপ খেলাটা খেলতে হবে। বাংলাদেশি ব্যাটিং লাইন আপের উপর দিয়ে পাক বোলারদের ঝড় বয়ে গেলে তবেই জিততে পারে পাকিস্তান।'


Click it and Unblock the Notifications



















