এমএস ধোনির কিছু অনবদ্য ও ম্যাচ জেতানো ইনিংসের দিকে নজর ফেরানো যাক

কেরিয়ারে ৩৫০ ওয়ান ডে ম্যাচ খেলা লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি, এই ফর্ম্যাটে ১০৭৭৩ রান করেছেন। ৫০ ওভারের ক্রিকেটে ১০টি শতরানও এসেছে এমএস ধোনির ব্যাট থেকে। তারই মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও ম্যাচ জেতানো ইনিংসের দিকে নজর ফেরানো যাক।

পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮

পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮

২০১৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনমে হওয়া ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহি। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩

২০১৫ সালের ৩১ অক্টোবর জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো মাহির এই ইনিংস উইকেটরক্ষকদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ।

ওয়াংখেড়ে-তে ৯১

ওয়াংখেড়ে-তে ৯১

২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। ২৮ বছর পর ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে এমএস ধোনির ৭৯ বলে ৯১ রানের অপরাজিত ও অধিনায়কোচিত ইনিংস। আটটি চার ও ২টি ছক্কা মেরেছিলেন তিনি।

১৩৯ নট আউট

১৩৯ নট আউট

২০১৩ সালের ১৯ অক্টোবর পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় অধিনায়ক এমএস ধোনির ১২১ বলে ১৩৯ রানের ইনিংস ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিল। ১২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল মাহির ওই অপরাজিত ইনিংস।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫

২০১৩ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলেছিল ধোনির দল। ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৭ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় এমএসস ধোনির ৫২ বলে ৪৫ রানের ইনিংস ভারতকে ম্যাচ জেতায়। শ্রীলঙ্কার ফাস্ট বোলার শামিন্ডা এরাঙ্গা তথা ম্যাচের শেষ ওভারে দুটি চার ছক্কা ও একটি চচার মেরেছিলেন ধোনি।

খিদের জ্বালা কী জানি! করোনা লকডাউনে ৫০০ পরিবারকে সাহায্য এশিয়ান গেমসে সোনা জয়ী স্বপ্না বর্মনের

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 5, 2020, 14:50 [IST]
Other articles published on Apr 5, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+