
পাকিস্তানের বিরুদ্ধে ১৪৮
২০১৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনমে হওয়া ওয়ান ডে ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১২৩ বলে ১৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহি। ১৫টি চার ও ৪টি ছক্কা দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১৮৩
২০১৫ সালের ৩১ অক্টোবর জয়পুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ওই ম্যাচে ১৪৫ বলে ১৮৩ রানের বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৫টি চার ও ১০টি ছক্কা দিয়ে সাজানো মাহির এই ইনিংস উইকেটরক্ষকদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ।

ওয়াংখেড়ে-তে ৯১
২০১১ সালের ২ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। ২৮ বছর পর ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে এমএস ধোনির ৭৯ বলে ৯১ রানের অপরাজিত ও অধিনায়কোচিত ইনিংস। আটটি চার ও ২টি ছক্কা মেরেছিলেন তিনি।

১৩৯ নট আউট
২০১৩ সালের ১৯ অক্টোবর পাঞ্জাবের মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছিল ভারত। ১৫৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল টিম ইন্ডিয়া। সেই সময় অধিনায়ক এমএস ধোনির ১২১ বলে ১৩৯ রানের ইনিংস ভারতের ম্যাচ জয়ে বড় ভূমিকা নিয়েছিল। ১২টি চার ও ৫টি ছক্কা দিয়ে সাজানো ছিল মাহির ওই অপরাজিত ইনিংস।


Click it and Unblock the Notifications
ভারতে এসে ক্রিকেট ছাড়তে চাওয়া সচিনকে কী টোটকা দিয়েছিলেন গুরু কার্স্টেন


















